alt

মতামত » সম্পাদকীয়

লালমনিরহাটের বিসিক শিল্পনগরীর দুরবস্থা

: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

লালমনিরহাটের বিসিক শিল্পনগরীর বয়স ৩৮ বছর। কিন্তু এত দিনেও এই শিল্পনগরী ঘুরে দাঁড়াতে পারেনি। শুরুতে সম্ভাবনার বড় স্বপ্ন ছিল। কিন্তু আজ এটি পরিণত হয়েছে এক পরিত্যক্ত এলাকা ও ব্যর্থ উন্নয়ন প্রকল্পের উদাহরণে।

১৯৮৭ সালে ১৫ দশমিক ৬ একর জায়গায় শিল্পনগরীটি গড়ে তোলা হয়। ১০৭টি প্লটের মধ্যে ২৯ উদ্যোক্তাকে বরাদ্দও দেওয়া হয়। কিন্তু সময়ের সঙ্গে প্লটগুলোর ব্যবহার কমতে থাকে। বর্তমানে কার্যকর আছে মাত্র ৩০টির মতো প্রতিষ্ঠান। তার বেশিরভাগই গুদামঘর বা ছোট ব্যবসা। প্রকৃত শিল্পকারখানা খুবই কম।

শিল্পনগরীর সবচেয়ে বড় সমস্যা হলো অবকাঠামোর দুর্বলতা। নেই নিরাপত্তা বেষ্টনী, নেই পর্যাপ্ত আলোকসজ্জা। এ ছাড়া আরও অনেক বাধা আছে। সড়ক বেহাল। রয়েছে জ্বালানি সংকট। ব্যাংক ঋণ পাওয়ার জটিলতা তো আছেই।

এসব কারণে নতুন উদ্যোক্তারা সেখানে বিনিয়োগ করতে চান না। যারা টিকে আছেন, তারাও নানা সংকট মোকাবিলা করে কোনোমতে ব্যবসা চালাচ্ছেন। এক উদ্যোক্তা পরিষ্কার বলেছেন, নিরাপত্তা, রাস্তা, বিদ্যুৎ না থাকলে কেউই বিনিয়োগ করবে না।

বিসিক কর্তৃপক্ষ কিছু প্লট পুনঃবরাদ্দের উদ্যোগ নিয়েছে ঠিকই, কিন্তু বড় পরিবর্তনের জন্য প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা ও বাজেট। শুধু উদ্যোক্তাদের ওপর নিরাপত্তা ও আলোর দায়িত্ব দিয়ে এই অচল নগরী সচল করা যাবে না।

লালমনিরহাটের বিসিক শিল্পনগরীর দুরবস্থা ঘোচাতে অবকাঠামো সংস্কার করা প্রয়োজন। নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন, উদ্যোক্তা-বান্ধব নীতি, ঋণসহায়তার সহজ প্রক্রিয়া থাকাও জরুরি।

সারের কৃত্রিম সংকট: দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন

প্রান্তিক আদিবাসীদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি

দুস্থ নারীদের অধিকার নিয়ে অনৈতিক বাণিজ্য কাম্য নয়

দুমকিতে প্রাণিসম্পদ সেবার সংকট: দ্রুত পদক্ষেপ জরুরি

চুনারুঘাটে প্রশাসনিক শূন্যতা: ব্যবস্থা নিন

এক খ্রিস্টান পরিবারের জমি দখলের চেষ্টা: ব্যবস্থা নিন

অবৈধ ইটভাটা: প্রশাসন কী করছে

পথ হারাচ্ছে রেলপথে পণ্যপরিবহন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের আন্দোলন: আলোচনায় সমাধান খুঁজতে হবে

জয়ন্তীপুর ঘাটে সেতু নির্মাণে বিলম্ব কাম্য নয়

শিক্ষকদের আন্দোলন, সরকারের কঠোরতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রায়গঞ্জের ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ দ্রুত সংস্কার করুন

সওজের জমি দখল : ব্যবস্থা নিন

পার্বত্য চুক্তি: পাহাড়ে শান্তি কি ফিরল?

রাজধানী কি অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত?

সেতু নির্মাণের কাজ কবে শেষ হবে

খুলনায় আদালতের সামনে হত্যাকাণ্ড

মীরসরাইয়ে বন রক্ষায় ব্যবস্থা নিন

পুরান ঢাকায় রাসায়নিক ঝুঁকি

মহেশপুরে অনুমোদনহীন করাত কল

বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করুন

থমকে আছে সেতু নির্মাণের কাজ

হাকালুকি হাওরে মাছ লুট: প্রশাসন কী করছে

রাঙ্গাবালীর সংরক্ষিত বন ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

টিসিবির পণ্য নিয়ে অনিয়ম-দুর্নীতি কাম্য নয়

কক্সবাজারে পাহাড়ের মাটি কাটা বন্ধ করুন

দারিদ্র্যের নতুন ঢেউ

তাজরীনের ১৩ বছরের ক্ষত ভুক্তভোগীর ন্যায়বিচার কোথায়?

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নিন

চরাঞ্চলের বিদ্যালয়ে নিয়মিত পাঠদান নিশ্চিত করুন

অসহিষ্ণুতার সংস্কৃতি থামাতে হবে

কাঠ পাচার বন্ধে ব্যবস্থা নিন

ফিরে এল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে জিও ব্যাগ ব্যবহারে অনিয়মের অভিযোগ

দুই দফা ভূমিকম্প: এখনই প্রস্তুতির সময়

অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি

tab

মতামত » সম্পাদকীয়

লালমনিরহাটের বিসিক শিল্পনগরীর দুরবস্থা

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

back to top