alt

মতামত » চিঠিপত্র

মধ্যবিত্তের সঞ্চয়ে বিশ্ব অর্থনৈতিক জায়ান্টদের মাস্টার প্ল্যান

: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সাম্প্রতিককালে বাজারে এমন একটি ধারণা ছড়ানো হয়েছে যে, ব্যাংকে টাকা রাখা নিরাপদ নয়, বরং সোনা কেনা বুদ্ধিমানের কাজ। কারণ হিসেবে দেখানো হচ্ছে, ব্যাংকে টাকা হারানোর ঝুঁকি আছে, কিন্তু সোনার দাম কেবল বাড়বেই। এই বাণী বিশ্বাস করে বহু সাধারণ মানুষ ব্যাংক থেকে সঞ্চয় তুলে এনে সোনা কেনা শুরু করেছেন। এর ফলস্বরূপ, একদিকে যেমন ব্যাংকগুলো সংকটে ভুগছে, অন্যদিকে সোনার দাম হয়েছে আকাশচুম্বী।

কিন্তু এই আপাত-নিরাপদ বিনিয়োগের আড়ালে কি লুকিয়ে আছে বিশ্ব অর্থনৈতিক জায়ান্টদের এক দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান, যার শিকার হতে চলেছেন ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে অভ্যস্ত মধ্যবিত্ত শ্রেণি? এই প্রশ্নটি এখন গুরুতরভাবে ভাবার সময় এসেছে।

মুদ্রাস্ফীতির বাজারে আপাতদৃষ্টিতে সোনা সুরক্ষা দিলেও, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সত্য ভুলে গেলে চলবে না। সোনা এমন একটি সম্পদ, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয় না। আপনার কেনা সোনা যখন সিন্দুকে বাক্সবন্দী হয়ে থাকে, তখন সেই অর্থ বাজারে ‘বাই রোটেশন’ ঘোরার সুযোগ পায় না। অর্থ যদি বাজারে সঞ্চালিত না হয়, তাহলে নতুন শিল্প, ব্যবসা বা সেবা খাতে বিনিয়োগ হয় না, যার ফলে একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি থমকে যায়।

আজ মানুষ সঞ্চয় হিসেবে সোনা রাখলেও, কাল মুদ্রাস্ফীতির কারণে যখন খাদ্য, শিক্ষা বা অন্যান্য সেবা কেনার জন্য পর্যাপ্ত টাকা থাকবে না, তখন এই সিন্দুকবন্দী সোনাকেই বিক্রি করতে হবে। আর ঠিক তখনই কার্যকর হবে অর্থনীতির সবচেয়ে মৌলিক সূত্রটি।

যখন সোনা হবে বোঝাস্বরূপ: সরবরাহ ও চাহিদার ফাঁদ

যখন লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবার তাদের সঞ্চিত সোনা বিক্রি করতে বাজারে আসবে, তখন স্বর্ণের সরবরাহ (যোগান) অত্যাধিক বেড়ে যাবে এবং চাহিদার তুলনায় তা কয়েকগুণ ছাড়িয়ে যাবে। অর্থনীতি বা বাজার ব্যবস্থার ফর্মুলা অনুযায়ী-চাহিদার চেয়ে যোগান বেশি হলে পণ্যের দাম অবশ্যই কমবে।

এই পরিস্থিতিতে আপনার কেনা দুই লাখ টাকার সোনা হয়তো আপনার ক্রয়মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হতে পারেন। সামনে দাম আরও কমে যাওয়ার দুশ্চিন্তায় মানুষ আরও দ্রুত বিক্রি করতে উদগ্রীব হবে, ফলে বাজারে যোগান আরও বাড়বে এবং দাম আরও কমবে এভাবে এক অনিবার্য লোকসানের চক্রে (Loss Cycle) মানুষকে ফেলে দেওয়া হবে।

বিশেষজ্ঞদের অনুমান, এই কৃত্রিম মূল্যবৃদ্ধির পর বিশ্ববাজারে সোনার দাম ৪০% পর্যন্ত নেমে যেতে পারে। এই পরিস্থিতিতে মধ্যবিত্তরা একদিকে তাদের জমানো পুঁজি হারাবেন, অন্যদিকে গরিবরা পথে বসে যাবেন। এই প্রক্রিয়াটি সুকৌশলে মধ্যবিত্তদের নিঃস্ব করে দিয়ে বিত্তশালীদের আরও বিত্তবান হওয়ার সুযোগ করে দেবে, এবং সাধারণ মানুষকে অর্থনৈতিক দাসত্ব মেনে নিতে বাধ্য করা হবে।

এই অনিয়ন্ত্রিত অসম বাজার ব্যবস্থার ধ্বস এড়াতে সোনা কেনা বন্ধ করাই প্রাথমিক পদক্ষেপ হতে পারে। কারণ, সোনা ব্যক্তিগত সম্পদ হলেও, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের মজুদ বা মুদ্রামান বজায় রাখার সঙ্গে ব্যক্তির সিন্দুকে গচ্ছিত সম্পদের হিসাব এক নয়।

দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সরকারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের সোনা কেনার দিকে ঝুঁকে পড়ার মূল কারণ হলো ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থাহীনতা এবং আমানত হারিয়ে যাওয়ার ভয়।

সরকার যদি এমন একটি সুস্পষ্ট নীতি প্রণয়ন করতে পারে যে ব্যাংকে গচ্ছিত টাকার দায়-দায়িত্ব সরাসরি সরকারের, এবং ব্যাংক গ্রাহকের হয়রানি বন্ধ করা হয়, তবে মানুষ বিকল্প পদ্ধতিতে টাকা সংরক্ষণ করা থেকে বিরত থাকবে। টাকাকে অবশ্যই বাই রোটেশনে মার্কেটে ঘোরাতে হবে-এটি নিশ্চিত করার জন্য সরকারকে দায়িত্বশীল ও জনবান্ধব হওয়ার বিকল্প নেই।

আমাদের সমাজ ব্যবস্থায় সোনা কেনার ক্ষেত্রে নারী সমাজের ভূমিকা অগ্রগণ্য। আজ যে সোনা দ্রুত লাফিয়ে বাড়ছে বলে মনে হচ্ছে, সেটি হয়তো একসময় আপনার পাত্তা দেবে না। তাই এটিকে একটি স্ক্যাম হিসেবে চিহ্নিত করে মনে প্রাণে ঘৃণা করুন। সোনা এখন আপনাদেরকে পাত্তা দিচ্ছে না এই অজুহাত যথেষ্ট, যাতে আপনারা এর উপর থেকে আস্থা সরিয়ে নেন। ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থাশীল হয়ে দেশের অর্থনৈতিক চক্রকে সচল রাখি। নাহলে এই মাস্টার প্ল্যান সফল হলে পথে বসার দিন আর খুব বেশি দূরে নয়।

সাদিয়া সুলতানা রিমি

প্রবীণদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি

পলিভিনাইলের ব্যবহার প্রতিরোধ জরুরি

বৈধ সনদধারীদের অধিকার নিশ্চিত করা জরুরি

টেকসই দুর্যোগ প্রস্তুতিতে জরুরি বাস্তব পদক্ষেপ প্রয়োজন

জলবায়ু পরিবর্তন ও নারী ও কিশোরীদের ঝুঁকি

মেধা হারাচ্ছে দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয় : অযৌক্তিক ফি, সেশনজট ও প্রশাসনিক বিশৃঙ্খলায় বিপর্যস্ত শিক্ষার্থী

সামাজিক মাধ্যমের ভুবনে জনতুষ্টিবাদের নতুন রূপ

ভেজাল খেজুরগুড় ও স্বাস্থ্যঝুঁকি

হাসপাতাল ব্যবস্থাপনায় প্রশাসনিক ক্যাডারের প্রয়োজনীয়তা

প্লাস্টিক বর্জ্যে মাছের মৃত্যু: সমাধান কোথায়

খোলা ম্যানহোল: ঢাকার রাজপথে এক নীরব মরণফাঁদ

গণপরিবহন: প্রতিদিনের যন্ত্রণার শেষ কবে?

ক্ষুদ্র ও কুটির শিল্পের পুনর্জাগরণ

সাইবার বুলিং ও ভার্চুয়াল অপরাধ: তরুণদের অদৃশ্য বিপদ

ওয়াসার খোঁড়াখুঁড়িতে নগরজীবনের চরম ভোগান্তি

রাবি মেডিকেল সেন্টারের সংস্কার চাই

চিংড়ি শিল্পের পরিবেশগত প্রভাব

কক্সবাজার: উন্নয়নের পথে, বিপন্ন প্রকৃতি

চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার ভোর

প্রাথমিক শিক্ষকদের বঞ্চনা দূর না হলে মানোন্নয়ন অসম্ভব

রাবির আবাসন সংকট

সব হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবা চালু করা হোক

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা

পানি সংকট: জীবন ও সভ্যতার জন্য বিরাট হুমকি

ই-লার্নিং: সীমান্তহীন শিক্ষার নতুন দিগন্ত

আজিমপুর কলোনির অব্যবস্থাপনা

জনস্বাস্থ্যের নীরব ঘাতক : তামাকজাত পণ্য

বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়: অবস্থান, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

ইন্দো-প্যাসিফিক রাজনীতি ও বাংলাদেশের সমুদ্রকৌশল

বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট: দীর্ঘসূত্রতা ও ভোগান্তির শেষ কোথায়?

পুরান ঢাকার রাস্তাগুলোর বেহাল অবস্থা

নিরাপদ শিশু খাদ্য: জাতির ভবিষ্যতের প্রশ্ন

ট্রেনের শিডিউল বিপর্যয়: প্রতিদিনের দুঃস্বপ্ন

পানি ও খাদ্য নিরাপত্তা

হেমন্ত আসে হিম কুয়াশার চাদর মুড়ি দিয়ে

tab

মতামত » চিঠিপত্র

মধ্যবিত্তের সঞ্চয়ে বিশ্ব অর্থনৈতিক জায়ান্টদের মাস্টার প্ল্যান

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

back to top