alt

মতামত » চিঠিপত্র

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা

: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন পত্রিকার পাতায় নতুন নতুন ডেঙ্গু আক্রান্তের খবর প্রকাশিত হচ্ছে। কেউ হারাচ্ছেন প্রিয়জনকে, কেউ আবার লড়ছেন মৃত্যুর সঙ্গে। একসময় যে মশাকে তুচ্ছ মনে করা হতো, এখন সেই মশাই যেন পরিণত হয়েছে মৃত্যুদূতে। যা আমাদের দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে সবচেয়ে জরুরি বিষয় হলো সচেতনতা। প্রতিটি নাগরিক যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে, তবে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। আমাদের বাসা-বাড়ি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, প্লাস্টিক বোতল, ডাবের খোসা, চায়ের পাত্র বা ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা জরুরি। সবাইকে ফুলহাতা পোশাক পরতে হবে।

সরকার ও স্থানীয় প্রশাসনের নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে মশা নিধন কর্মসূচি জোরদার করতে হবে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত সচেতনতা প্রচার চালানো প্রয়োজন।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের একার পক্ষে এই মহামারি মোকাবিলা করা সম্ভব নয়। তাই প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন, দায়িত্বশীল ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একসঙ্গে কাজ করলেই কেবল এই ভয়াবহ রোগের বিস্তার রোধ করা সম্ভব।

তানভীর রহমান

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

গণযোগাযোগ কোর্সে অপর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ

নদীকেন্দ্রিক পর্যটন: সম্ভাবনার অপমৃত্যু ও আমাদের দায়

অনুমতি উঠে গেল, বিবেক কি ছুটিতে?

খেজুর রসে স্বাস্থ্যঝুঁকি

তাড়াইলের হাওরে বক শিকার: পরিবেশের জন্য ভয়ঙ্কর হুমকি

সোহরাওয়ার্দী হাসপাতালে পানির তীব্র সংকট

কারাকাসে মার্কিন হামলার মূল লক্ষ্য কী?

শীতের তীব্রতায় মানবিকতার আলো জ্বালাই

আইনশৃঙ্খলার অবনতি: কঠোর পদক্ষেপ জরুরি

চাকরির বিজ্ঞাপন আছে, চাকরি নেই

উন্নয়নের গল্পের আড়ালে শ্রমিকের বেদনা

ফুটপাথের উন্মুক্ত টয়লেট: নগর জীবনের অস্বস্তি

ধূমপান সংক্রান্ত নতুন অধ্যাদেশ কি আলোর মুখ দেখবে?

কৃষিপণ্য সংরক্ষণে সংকট

ক্যাম্পাস বাসে বহিরাগতদের দৌরাত্ম্য: শিক্ষার্থীদের নিত্য বিড়ম্বনা

তামাক: রাজস্বের মোহে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি

স্কুলে নির্যাতন: আদর্শের আড়ালে বাস্তবতা

টেলিটকে ওয়াইফাই কলিং: সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন যোগাযোগের সম্ভাবনা

প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস কঠোর পদক্ষেপ প্রয়োজন

ইজি বাইক থেকে খাবারের থালা: সিসার ছায়া আমাদের চারপাশে

স্ক্যান্ডিনেভিয়ান মডেল: বাংলাদেশের জন্য শিক্ষণীয় শিক্ষা ও নীতি

গ্রামীণ অর্থনীতিতে কৃষির অবদান

শহরের পাখিরা যখন মরার প্রহর গুনে

ধর্মের নামে বর্বরতা

টেকসই শহরের একান্ত প্রয়োজন

সুষ্ঠু প্রতিযোগিতা সংস্কৃতি গড়ে তোলা জরুরি

সুন্দরবনের বাঘ ও জলবায়ু পরিবর্তনের হুমকি

কৃত্রিম বুদ্ধিমত্তা : আর্শীবাদ নাকি অভিশাপ

সমুদ্রগবেষণায় পশ্চাৎপদতা মৎস্য খাতের ভবিষ্যৎকেই ঝুঁকিতে ফেলছে

কিশোর গ্যাং–সংস্কৃতি: সমাজের জন্য বাড়তে থাকা অশনি সংকেত

ডিগ্রি হাতে, চাকরি স্বপ্নে: শিক্ষিত বেকারদের মানসিক ক্ষয়

সরকারি কর্মচারীদের কর্মেই মুক্তি নাকি আন্দোলনে?

কর্মজীবী নারীর অদৃশ্য মানসিক বোঝা

নগর সংস্কৃতিতে ঐতিহ্যের বিলুপ্তি

দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তাই কি যথেষ্ট?

tab

মতামত » চিঠিপত্র

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

back to top