alt

মতামত » চিঠিপত্র

ওয়াসার খোঁড়াখুঁড়িতে নগরজীবনের চরম ভোগান্তি

: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত ওয়াসা দীর্ঘদিন ধরে নগরবাসীর একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে ওয়াসার সেবার সুফল ভোগ করেন অসংখ্য মানুষ। কিন্তু সাম্প্রতিক সময়ে পাইপলাইন মেরামতের অজুহাতে এ প্রতিষ্ঠানটি শহরবাসীর জন্য নতুন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে রাস্তায় যত্রতত্র খনন কাজ শহরের স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।

শহরের প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কে এই খোঁড়াখুঁড়ির কারণে যান চলাচল ধীর হয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। প্রতিদিন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে সাধারণ মানুষের। সেই সঙ্গে খোলা খননস্থল থেকে বিভিন্ন দুর্ঘটনাও ঘটছে, যার দায় থেকে ওয়াসা নিজেকে সরিয়ে রাখতে পারে না। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র সম্প্রতি সংবাদ সম্মেলনে জানান যে তিনি এ বিষয়ে ওয়াসাকে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন, কিন্তু ওয়াসা কর্তৃপক্ষ তাতে কোনো গুরুত্ব দিচ্ছে না। যদি সিটি করপোরেশনের মতো প্রতিষ্ঠানের আবেদনও উপেক্ষিত হয়, তাহলে সাধারণ মানুষের আকুতি ওয়াসার কাছে কীভাবে পৌঁছাবে-এ প্রশ্নই এখন নগরবাসীর হতাশা।

এ অবস্থায় নগরবাসীর দূর্ভোগ কমাতে দ্রুত সমন্বিত পদক্ষেপ জরুরি। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ওয়াসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপই এই অব্যবস্থাপনা দূর করতে পারে। নগরবাসীর স্বাভাবিক চলাচল ও নিরাপত্তার স্বার্থেই এ বিষয়ে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ইকরাম আকাশ

আগ্রাবাদ, চট্টগ্রাম

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

গণযোগাযোগ কোর্সে অপর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ

নদীকেন্দ্রিক পর্যটন: সম্ভাবনার অপমৃত্যু ও আমাদের দায়

অনুমতি উঠে গেল, বিবেক কি ছুটিতে?

খেজুর রসে স্বাস্থ্যঝুঁকি

তাড়াইলের হাওরে বক শিকার: পরিবেশের জন্য ভয়ঙ্কর হুমকি

সোহরাওয়ার্দী হাসপাতালে পানির তীব্র সংকট

কারাকাসে মার্কিন হামলার মূল লক্ষ্য কী?

শীতের তীব্রতায় মানবিকতার আলো জ্বালাই

আইনশৃঙ্খলার অবনতি: কঠোর পদক্ষেপ জরুরি

চাকরির বিজ্ঞাপন আছে, চাকরি নেই

উন্নয়নের গল্পের আড়ালে শ্রমিকের বেদনা

ফুটপাথের উন্মুক্ত টয়লেট: নগর জীবনের অস্বস্তি

ধূমপান সংক্রান্ত নতুন অধ্যাদেশ কি আলোর মুখ দেখবে?

কৃষিপণ্য সংরক্ষণে সংকট

ক্যাম্পাস বাসে বহিরাগতদের দৌরাত্ম্য: শিক্ষার্থীদের নিত্য বিড়ম্বনা

তামাক: রাজস্বের মোহে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি

স্কুলে নির্যাতন: আদর্শের আড়ালে বাস্তবতা

টেলিটকে ওয়াইফাই কলিং: সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন যোগাযোগের সম্ভাবনা

প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস কঠোর পদক্ষেপ প্রয়োজন

ইজি বাইক থেকে খাবারের থালা: সিসার ছায়া আমাদের চারপাশে

স্ক্যান্ডিনেভিয়ান মডেল: বাংলাদেশের জন্য শিক্ষণীয় শিক্ষা ও নীতি

গ্রামীণ অর্থনীতিতে কৃষির অবদান

শহরের পাখিরা যখন মরার প্রহর গুনে

ধর্মের নামে বর্বরতা

টেকসই শহরের একান্ত প্রয়োজন

সুষ্ঠু প্রতিযোগিতা সংস্কৃতি গড়ে তোলা জরুরি

সুন্দরবনের বাঘ ও জলবায়ু পরিবর্তনের হুমকি

কৃত্রিম বুদ্ধিমত্তা : আর্শীবাদ নাকি অভিশাপ

সমুদ্রগবেষণায় পশ্চাৎপদতা মৎস্য খাতের ভবিষ্যৎকেই ঝুঁকিতে ফেলছে

কিশোর গ্যাং–সংস্কৃতি: সমাজের জন্য বাড়তে থাকা অশনি সংকেত

ডিগ্রি হাতে, চাকরি স্বপ্নে: শিক্ষিত বেকারদের মানসিক ক্ষয়

সরকারি কর্মচারীদের কর্মেই মুক্তি নাকি আন্দোলনে?

কর্মজীবী নারীর অদৃশ্য মানসিক বোঝা

নগর সংস্কৃতিতে ঐতিহ্যের বিলুপ্তি

দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তাই কি যথেষ্ট?

tab

মতামত » চিঠিপত্র

ওয়াসার খোঁড়াখুঁড়িতে নগরজীবনের চরম ভোগান্তি

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

back to top