alt

মতামত » চিঠিপত্র

পলিভিনাইলের ব্যবহার প্রতিরোধ জরুরি

: সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

পলিথিন ও পলিভিনাইলের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি তৈরি করছে। মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, জলাবদ্ধতা বাড়ছে এবং জনস্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে। সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পলিভিনাইল দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগজনক। পলিভিনাইল উৎপাদনের সময় বিষাক্ত গ্যাস নিঃসৃত হয় এবং পরে ব্যবহারের সময়ও এটি পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

পরিত্যক্ত পলিভিনাইল ব্যানার মাটিতে জমে ফসলের উৎপাদন হ্রাস করে, পুড়িয়ে ফেললে হাইড্রোজেন ক্লোরাইড ও ডাইঅক্সিন তৈরি হয় যা ফুসফুস, ত্বক ও চোখে ক্ষতি করে। শহরে জলাবদ্ধতা বৃদ্ধির পেছনেও এই ব্যানারের ভূমিকা রয়েছে। ব্যানারে থাকা কালি ও রঙের ভারী ধাতু মানুষের স্নায়ু, কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে। একবার ব্যবহৃত পলিভিনাইল পুনর্ব্যবহারযোগ্য নয়, তাই এটি পরিত্যক্ত হয়ে পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।

এই ক্ষতির পরও পলিভিনাইল ব্যবহার কমানো সম্ভব হচ্ছে না। তাই সচেতনতা বৃদ্ধি এবং মানসিকতার পরিবর্তন জরুরি। নির্বাচনী প্রচারণায় কাগজ, ক্যানভাস, ডিজিটাল ব্যানার ও ভিডিওর মতো পরিবেশবান্ধব মাধ্যম ব্যবহার করা উচিত। প্রতিটি প্রচেষ্টা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের ক্ষতি কমাতে সহায়ক হবে।

নুসরাত জাহান জেরিন

শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ

অনুমতি উঠে গেল, বিবেক কি ছুটিতে?

খেজুর রসে স্বাস্থ্যঝুঁকি

তাড়াইলের হাওরে বক শিকার: পরিবেশের জন্য ভয়ঙ্কর হুমকি

সোহরাওয়ার্দী হাসপাতালে পানির তীব্র সংকট

কারাকাসে মার্কিন হামলার মূল লক্ষ্য কী?

শীতের তীব্রতায় মানবিকতার আলো জ্বালাই

আইনশৃঙ্খলার অবনতি: কঠোর পদক্ষেপ জরুরি

চাকরির বিজ্ঞাপন আছে, চাকরি নেই

উন্নয়নের গল্পের আড়ালে শ্রমিকের বেদনা

ফুটপাথের উন্মুক্ত টয়লেট: নগর জীবনের অস্বস্তি

ধূমপান সংক্রান্ত নতুন অধ্যাদেশ কি আলোর মুখ দেখবে?

কৃষিপণ্য সংরক্ষণে সংকট

ক্যাম্পাস বাসে বহিরাগতদের দৌরাত্ম্য: শিক্ষার্থীদের নিত্য বিড়ম্বনা

তামাক: রাজস্বের মোহে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি

স্কুলে নির্যাতন: আদর্শের আড়ালে বাস্তবতা

টেলিটকে ওয়াইফাই কলিং: সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন যোগাযোগের সম্ভাবনা

প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস কঠোর পদক্ষেপ প্রয়োজন

ইজি বাইক থেকে খাবারের থালা: সিসার ছায়া আমাদের চারপাশে

স্ক্যান্ডিনেভিয়ান মডেল: বাংলাদেশের জন্য শিক্ষণীয় শিক্ষা ও নীতি

গ্রামীণ অর্থনীতিতে কৃষির অবদান

শহরের পাখিরা যখন মরার প্রহর গুনে

ধর্মের নামে বর্বরতা

টেকসই শহরের একান্ত প্রয়োজন

সুষ্ঠু প্রতিযোগিতা সংস্কৃতি গড়ে তোলা জরুরি

সুন্দরবনের বাঘ ও জলবায়ু পরিবর্তনের হুমকি

কৃত্রিম বুদ্ধিমত্তা : আর্শীবাদ নাকি অভিশাপ

সমুদ্রগবেষণায় পশ্চাৎপদতা মৎস্য খাতের ভবিষ্যৎকেই ঝুঁকিতে ফেলছে

কিশোর গ্যাং–সংস্কৃতি: সমাজের জন্য বাড়তে থাকা অশনি সংকেত

ডিগ্রি হাতে, চাকরি স্বপ্নে: শিক্ষিত বেকারদের মানসিক ক্ষয়

সরকারি কর্মচারীদের কর্মেই মুক্তি নাকি আন্দোলনে?

কর্মজীবী নারীর অদৃশ্য মানসিক বোঝা

নগর সংস্কৃতিতে ঐতিহ্যের বিলুপ্তি

দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তাই কি যথেষ্ট?

সুলতানপুরে করতোয়া নদীর তাণ্ডব: নদীভাঙনে মানুষের জীবন বিপন্ন

ফ্রিল্যান্সিংয়ে সম্ভাবনা বিস্তৃত, অনিয়মের ছায়াও গভীর

গেন্ডারিয়ায় সড়ক ও ড্রেন সংস্কারে অনিয়ম: জনদূর্ভোগ বৃদ্ধি

tab

মতামত » চিঠিপত্র

পলিভিনাইলের ব্যবহার প্রতিরোধ জরুরি

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

back to top