alt

মতামত » উপ-সম্পাদকীয়

রাসায়নিক দূষণ ও ক্যান্সারের ঝুঁকি

সাঈদ চৌধুরী

: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

রাসায়নিক চক্রের মাধ্যমে আমাদের খাদ্য ও শরীরে প্রতিনিয়ত ক্যান্সারের জীবাণু ঢুকছে। এবং সেই সুযোগ তৈরি করছি আমরা নিজেরাই। কখনও কি ভেবে দেখেছেন-আজ যে নতুন কাপড়টি বাজার থেকে কিনে আনলেন, ধোয়ার সময় যে রং উঠল, সেই কাঁচা রং আপনাকে আনন্দ দিলেও তা আপনার স্বাস্থ্যের ওপর কতটা ঝুঁকি সৃষ্টি করছে?

বিভিন্ন উৎস থেকে কেমিক্যাল আমাদের শরীরে প্রবেশ করছে-কখনো মাটির মাধ্যমে ফসল হয়ে, কখনো প্লাস্টিক বা অন্যান্য রাসায়নিকজাত পণ্য সরাসরি স্পর্শের মাধ্যমে। আর যেসব রাসায়নিক আমরা মাটিতে দিচ্ছি, সেগুলোই আবার খাবার হয়ে আমাদের শরীরে ফিরে আসছে

আপনি কি ভেবেছেন-বাজার থেকে যেসব টাটকা সবজি কিনে আনছেন, তার মধ্যেই থাকতে পারে বিপুল পরিমাণ বিষ? আমরা এসব কখনো গুরুত্ব দিয়ে ভাবি না। বরং সেই রঙিন কাপড় পরে শিশুকে দুধ খাওয়াই, নিজেরাও সারাদিন তা পরে থাকি। বাজার থেকে আনা সবজি দ্রুত রান্না করে নিশ্চিন্তে খেয়ে ফেলি-ভাবি, টাটকা বলে নিশ্চয়ই নিরাপদ।

গরমে ঘাম হলে কাপড়ের রং চামড়ায় লেগে যায়-তবু আমাদের কোনো অস্বস্তি নেই। আমরা বুঝি না, এটি এক ধরনের রাসায়নিক জাল। বিভিন্ন উৎস থেকে কেমিক্যাল আমাদের শরীরে প্রবেশ করছে-কখনো মাটির মাধ্যমে ফসল হয়ে, কখনো প্লাস্টিক বা অন্যান্য রাসায়নিকজাত পণ্য সরাসরি স্পর্শের মাধ্যমে। আর যেসব রাসায়নিক আমরা মাটিতে দিচ্ছি, সেগুলোই আবার খাবার হয়ে আমাদের শরীরে ফিরে আসছে।

এই দূষণের মধ্যে থাকতে পারে কার্সিনোজেনিক উপাদান, থ্যালেট, অ্যামিন বা ভারী ধাতু-যা একসময় না একসময় আমাদের শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করবেই। ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ঝুঁকি তাই ক্রমেই বাড়ছে। ভেজালযুক্ত খাবার আমাদের প্লেটে সরাসরি আসে, অথচ আমরা বুঝতেই পারি না নিজেদের কী ক্ষতি করছি।

যেখানে ইউরেনিয়াম বা ক্রোমিয়ামের মতো ভারী ধাতু অতিরিক্ত পরিমাণে উপস্থিত, সেখানে নিরাপদ থাকার উপায় নেই। তাই যে কাপড় থেকে সহজে রং উঠে আসে, তা কেনা বা পরা-দুটো থেকেই বিরত থাকা উচিত। নিজের এবং সন্তানের সুস্থতার জন্য এ সতর্কতাই ন্যূনতম প্রয়োজন।

বাজার থেকে আনা সবজি এনে সঙ্গে সঙ্গে রান্না করবেন না। অন্তত একদিন রেখে, পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে তারপর রান্না করুন। রাসায়নিক শরীরে প্রবেশ করতে দিলে ভয়াবহ দিন সামনে অপেক্ষা করছে। ইতিমধ্যে অসংখ্য মানুষ ক্যান্সারের মতো রোগ বয়ে বেড়াচ্ছেন-বেশির ভাগই অসহায়।

খাদ্য ও পরিবেশচক্রে রাসায়নিকের ব্যবহার কমাতে এখনই উদ্যোগ নিতে হবে। খাদ্যে ভেজাল রোধ, কেমিক্যালের বিস্তার ঠেকানো, অর্গানিক খাবার উৎপাদন বৃদ্ধি ও গবেষণায় বিনিয়োগ-এসবই জরুরি। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারসহ সবার সচেতনতা ও পদক্ষেপ সময়ের দাবি।

[লেখক: রসায়নবিদ]

আগুনের ছাইয়ে কলমের আলো

বিগ বাউন্স শেষে বিগ ক্রাঞ্চের পথে ব্রহ্মাণ্ড

সংস্কৃতি চর্চা: শিকড়, সংকট ও আগ্রাসন

শোষণ ও বৈষম্যমুক্ত কারাব্যবস্থার প্রত্যাশা

ছবি

প্রসঙ্গ: ডিজিটাল প্রবেশগম্যতা

ছবি

খালেদা জিয়া, কাছে ও দূর থেকে দেখা

মানবসভ্যতা ও প্রাণিকল্যাণ

বিজ্ঞান ও প্রযুক্তি ভাবনা

ছবি

ইরানের ধর্মভিত্তিক কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা চ্যালেঞ্জের মুখোমুখী

ফুল ও মৌমাছির গণিতে কৃষির প্রতিচ্ছবি

দুর্নীতির ঐকিক নিয়ম

‘বিয়ার রাতেই বিড়াল মারো...’

তেল-উত্তর আরব: অর্থনৈতিক বৈচিত্র্য ও রাজনৈতিক রূপান্তর

ভোটের মনস্তত্ত্ব: বাংলাদেশে রাজনৈতিক সামাজিকীকরণ ও ভোটার মানস

প্রতিবেশী যদি বাড়িতে যাওয়ার রাস্তা না দেন

চাপে অর্থনীতি, সন্ধিক্ষণে রাষ্ট্র

মনোনয়নপত্র বাতিলের পরে বৈধতা পাওয়া

চিকিৎসাসেবায় ভেন্টিলেটর ও লাইফ সাপোর্ট

রেশম: এক ঐতিহ্য, এক সম্ভাবনার অবসান

প্রযুক্তিযুদ্ধ ও বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ

যেভাবে বদলেছে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা

ছবি

খোলা হাওয়া, তেজি বৃষ্টি এবং ঝকঝকে রোদ

কৃষি অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা

তেলের বিনিময়ে সার্বভৌমত্ব

নির্বাচনী ইশতেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই

মহাকাশে বিস্ময়কর মহাকাশ

টেংরাটিলা ট্র্যাজেডি : ক্ষতিপূরণহীন এক বিপর্যয়

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ -এর নমুনা

শীতের নীরব আঘাত

ভোটে ইসলামী জোট

আইনের শাসন কি উপেক্ষিতই থাকবে?

মাঠের মাইক নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেই নির্ধারিত হচ্ছে নেতৃত্ব

ভূমিকম্প ঝুঁকি, নিরাপত্তা ও আমাদের করণীয়

“ফিজ-না-ফিজ...”

বনসাই জীবনের অদৃশ্য শোকগাথা

এলপিজি সংকট

tab

মতামত » উপ-সম্পাদকীয়

রাসায়নিক দূষণ ও ক্যান্সারের ঝুঁকি

সাঈদ চৌধুরী

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

back to top