image
প্রচ্ছদ : সঞ্জয় দে রিপন

অমর একুশে সংখ্যা ২০২৬

নির্মলেন্দু গুণের কবিতা

কোনো এক সংগ্রামীর দৃষ্টিতে

মায়ের চোখের জল

আর ছেলের বুকের রক্ত, দুনোটাই দামি;

অন্তত আমাদের কাছে

যারা খেটে খেটে রক্তটাকে বাঁচিয়ে রেখেছে,

যারা যাতনায় তিলে তিলে নিজেকে এঁকেছে।

মায়ের মুখের ভাষা

আর ছেলের মুখের হাসি,- দুনোটাই কাম্য

অন্তত আমাদের কাছে

যারা বাংলাকে ভালোবাসি, আর

যুবক হাসিতে দেখি জনতার হাসি।

মা, তুমি তো জানো না

মুখের ভাষাকে ওরা কেড়ে নিতে চেয়েছিল,

অথবা অনেক রক্ত,- তাই

রক্তযজ্ঞে লাল হলো কংক্রিটের পথ

অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক বন্দি,

তারপর বাংলা পেল রাষ্ট্রীয় মর্যাদা।

মা, তুমি তো জানো না, ওরা আরও রক্ত চায়।

তুমি ভয় করো তোমার ছেলে শহিদ হবে,

কিন্তু চেয়ে দেখো মা, যারা বুকের রক্ত দিল

তারাও মায়ের ছেলে, আমার মতোই

তাদের বুকের রক্তও লাল।

সম্প্রতি