নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

গ্রাহকের টাকা আত্মসাৎ গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

image

গ্রাহকের টাকা আত্মসাৎ গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। গোপালগঞ্জে দুর্নীতি দমনের জেলা কার্যালয়ের এটিই প্রথম মামলা। ব্যাংকের সদস্যদের ২ লাখ ৬৯ হাজার ৬১২ টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের দায়ে গত মঙ্গলবার দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। (মামলা নং-০১)। মামলার আসামীরা হলেনÑ গ্রামীণ ব্যাংক টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া শাখার ম্যানেজার সজল কুমার মজুমদার, কর্মকর্তা অসীম বৈদ্য এবং শেখ নাজমুল ইসলাম।

মামলার বরাত দিয়ে দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, গ্রামীণ ব্যাংকের ওই ৩ কর্মকর্তা ১৩ জন সদস্যকে ঋণ দেওয়ার কথা বলে কৌশলে তাদের স্বাক্ষর গ্রহণ করেন। পরে ঋণের অর্থ উত্তোলন করে সদস্যদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করেন। এছাড়া ১ জন ঋণ গ্রাহকের কাছ থেকে ঋনের কিস্তির টাকা আদায় ব্যাংকে জমা দেওয়া হয়নি। এই দুটি খাত থেকে তারা মোট ১৪ জন গ্রহকের ২ লাখ ৬৯ হাজার ৬১২ টাকা আত্মসাৎ করেন। বিগত ২০১৯ সালের ১১ নভেম্বর থেকে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত টাকা আত্মসাতের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা