জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সোমবার, ২০ মে ২০২৪

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

image

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

সোমবার, ২০ মে ২০২৪
জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে চৈতন্য চন্দ্র ওরফে চৈত্য মাহাতো (৬০) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার বিকেলে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত চৈতন্য চন্দ্র ওরফে চৈত্য মাহাতো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সোনাকান্দর গ্রামের মৃত বিশ্বনাথ মাহাতোর ছেলে। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পেশকার মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৪) ও আসামি চৈতন্য চন্দ্র ওরফে চৈত্য মাহাতোর বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সোনাকান্দর গ্রামে। তারা উভয়ে প্রতিবেশী। চৈত্য মাহাতো বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে প্রায়ই প্রেম নিবেদন ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জানার পর শিশুটির মামা নরেশ চন্দ্র মাহাতো আসামি চৈত্য মাহাতোকে শাসন করলে সে শিশুটিকে ক্ষতি করার চেষ্টা করে।

২০২২ সালের ৭ জানুয়ারি দুপুরে শিশুটির বাড়িতে কেউ না থাকার সুযোগে চৈত্য মাহাতো তার বাড়ি ভিতর প্রবেশ করে। তিনি জোরপূর্বক শিশুকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মামা নরেশ চন্দ্র মাহাতো বাদী হয়ে চৈত্য মাহাতোকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত চৈতন্য চন্দ্র ওরফে চৈত্য মাহাতোকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা