image
কক্সবাজার : ভালো দাম ও চাহিদা থাকায় আলু চাষে ঝুঁকছেন চাষিরা -সংবাদ

উখিয়ায় আলুর বাম্পার ফলনের আশা চাষিদের

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল গোল আলুর আবাদ বছর বছর বাড়ছে। বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় চাষিরাও বেশ খুশি। চলতি মৌসুমে আবহাওয়ার অনুকূল পরিবেশ, প্রযুক্তি ব্যবহার ও সঠিক পরিচর্যা থাকায় আলুর বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।

কৃষি অধিদপ্তর জানিয়েছেন, এ বছর উপজেলার পাঁচ ইউনিয়নে ৫৬০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। যা গতবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমদ জানিয়েছেন, জমি নির্বাচন, আধুনিক পদ্ধতিতে রোপন, রোগবালাই দমনে সঠিকমাত্রায় কীটনাশক ব্যবহার, ফলন উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ময়মনসিংহ হাসপাতালের নতুন ভবনে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা রাস্তায়

» মহাসড়কে দুর্ঘটনা

» ডিমলার নাউতার-বুড়ি তিস্তা-কুমলাই-ধুম নদী পুনঃখননে জরুরি সরকারি অর্থ বরাদ্দের দাবি

» চট্টগ্রামে পার্কের দরজায় মিলল কাঁথায় মোড়ানো শিশু

» মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল

» বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাতারু

» রংপুর মেডিকেলে টেন্ডার জালিয়াতি

» সিংগাইরে পৌনে ২ বছরেও শেষ হয়নি রাস্তার মেরামত কাজ

সম্প্রতি