রূপগঞ্জে ট্রাকচাপায় নারীর মৃত্যু

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় মাজেদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। গত শুক্রবার বিকালে উপজেলার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম নরসিংদী জেলার মৃত মোতালিবের স্ত্রী। তিনি বরপা এলাকায় মতিনের বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বরপা এলাকায় এএসবিআরএম নামক স্টীল মিলের সামনে লোহার টুকরো কুড়াতে গেলে একটি ট্রাক মাজেদা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাজেদা বেগমের। খবর পেয়ে কাচপুর হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

‘সারাদেশ’ : আরও খবর

» ময়মনসিংহ হাসপাতালের নতুন ভবনে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা রাস্তায়

» মহাসড়কে দুর্ঘটনা

» ডিমলার নাউতার-বুড়ি তিস্তা-কুমলাই-ধুম নদী পুনঃখননে জরুরি সরকারি অর্থ বরাদ্দের দাবি

» চট্টগ্রামে পার্কের দরজায় মিলল কাঁথায় মোড়ানো শিশু

» মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল

» বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাতারু

» রংপুর মেডিকেলে টেন্ডার জালিয়াতি

» সিংগাইরে পৌনে ২ বছরেও শেষ হয়নি রাস্তার মেরামত কাজ

সম্প্রতি