image

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে ৪০ হাজার ইয়াবাসহ ৭ পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার (২২ মার্চ) ভোরে র‍্যাব ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র‍্যাব -১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন মহেশখালীয়া পাড়া হ্যাচারি সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ওই এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে ইঞ্জিন রুমের ভিতরে একটি ব্যাগের মধ্যে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৪০ হাজার হাজার ইয়াবাসহ ৭ জন ইয়াবা পাচারকারী আটক করা হয়।

আটকৃত মাদক পাচারকারীরা হলেন, সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), আব্দুল্লাহ (২০), রিয়াজ উদ্দীন (১৯), আব্দুল মান্নান (২৫),কামাল হোসেন (৩০) জাহাঙ্গীর আলম (২৯)। তারা সকলেই টেকনাফ এর বাসিন্দা। জব্দকৃত ইয়াবা এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ময়মনসিংহ হাসপাতালের নতুন ভবনে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা রাস্তায়

» মহাসড়কে দুর্ঘটনা

» ডিমলার নাউতার-বুড়ি তিস্তা-কুমলাই-ধুম নদী পুনঃখননে জরুরি সরকারি অর্থ বরাদ্দের দাবি

» চট্টগ্রামে পার্কের দরজায় মিলল কাঁথায় মোড়ানো শিশু

» মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল

» বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাতারু

» রংপুর মেডিকেলে টেন্ডার জালিয়াতি

» সিংগাইরে পৌনে ২ বছরেও শেষ হয়নি রাস্তার মেরামত কাজ

সম্প্রতি