মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় আটক ৬

প্রতিনিধি, মানিকগঞ্জ

ঢাকায় পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় “ফ্যাসিবাদের মুখাকৃতি’’ তৈরির অভিযোগে মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া ঘটনায় বুধবার রাতে সন্দেহজনকভাবে ৬জনকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানউল্লাহ আটকের খবর নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাইনউদ্দীন আহম্মেদ পিয়াস (২২), ছাত্রলীগ নেতা মীর মারুফ (২১), গড়পারা ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক বাবুল হোসেন (৫৪), ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪), ও রাফি ওরফে সিজন (১৮)। মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া চান্দহর গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনে শিল্পীর সব চিত্রকর্মসহ একটি আধাপাকা কাঁচারি ঘর পুড়ে যায়।

সম্প্রতি