রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হাট বাজারে খাজনা আদায়ে ইজারাদারকে বাধা প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইজারাদার প্রতিষ্ঠান দেওয়ান ট্রেডার্স।
গতকাল সোমবার দুপুরে গোয়ালন্দ প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেওয়ান ট্রেডার্সের পার্টনার ও গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান।
তিনি বলেন, দেওয়ান ট্রেডার্স সর্বোচ্চ দরদাতা হিসেবে বৈধভাবে দৌলতদিয়া বাজার ইজারা নেওয়ার পরও বাজার ব্যবসায়ী পরিষদের কথিত সভাপতি মোহন মণ্ডল গংদের বাধার কারণে আমরা খাজনার টাকা তুলতে পারছি না। তিনি তার নিজ স্বার্থে জেলে ও ব্যবসায়ীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে আমাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। তিনি আরও জানান, চলতি বছরের ১৯ মার্চ দেওয়ান ট্রেডার্স ৩২ লাখ ৮৩ হাজার ১০০ টাকায় দৌলতদিয়া বাজারের ইজারা গ্রহণ করে। সরকারি নির্দেশনা অনুযায়ী ১লা বৈশাখ থেকে শতকরা ৫ টাকা হারে খাজনা আদায়ের অনুমতি থাকলেও জেলেদের দুর্দশার কথা বিবেচনা করে ৩ টাকা হারে খাজনা নির্ধারণ করা হয়। এরপরও মোহনমণ্ডল গং এর বাধার কারণে নির্ধারিত সময়ের মধ্যে কোনো খাজনা আদায় সম্ভব হয়নি।
অর্থ-বাণিজ্য: এসেছে ৫ হাজার টন, অতিরিক্ত আরও ৫০ হাজার টন আসবে ডিজেল
অর্থ-বাণিজ্য: বিজিএমইএ‘র সব সমস্যা সমাধানের আশ্বাস গভর্নরের