সংবাদ অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি

image

বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

স্যামসাং এবার বাজারে নিয়ে এসেছে নতুন নিও কিউএলইডি ৮কে টিভি মডেল-৮৫ কিউএন ৯০০ ডি। কৃত্রিম বুদ্ধিমত্তার দুর্দান্ত সব ফিচার সংবলিত এই ৮৫-ইঞ্চি টিভি আপনার বসার ঘরকে রীতিমতো সিনেমা থিয়েটারে রূপ দেবে। সাধারণ ৪কে টিভির তুলনায় এই টিভিতে ব্যবহারকারীরা পাচ্ছেন চারগুণ উন্নত রেজ্যুলেশন এবং পিকচার কোয়ালিটি।

স্যামসাংয়ের এই ৮কে এআই টিভিতে রয়েছে ৫১২ এআই নিউরাল নেটওয়ার্কস সুবিধাযুক্ত এআই-পাওয়ার্ড এনকিউ ৮ এআই জেন ৩ ৮কে প্রসেসর। এআইয়ের সাহায্যে টিভিটি স্বয়ংক্রিয়ভাবে ছবি এবং শব্দ আপস্কেল, সাজেস্ট এবং অপ্টিমাইজ করে।

এই টিভিটি ইনফিনিটি এয়ার ডিজাইনে নির্মিত, যা ১২.৯ মিমি পুরু এবং জিরো বেজেল স্ক্রিন সমৃদ্ধ। ৯০ ওয়াটের ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেমের এই টিভিতেও যুক্ত করা হয়েছে ‘নক্স’ সিকিউরিটি ব্যবস্থা, যার মাল্টি লেয়ারড সেফটি অ্যান্ড প্রোটেকশন গ্রাহককে অধিক নিরাপত্তা দিবে।

এছাড়া এই টিভিতে রয়েছে মোশন এক্সেলেরেটর ২৪০ হার্জ। প্রয়োজনে একাধিক কনটেন্ট পাশাপাশি দেখতে চাইলে এতে রয়েছে মাল্টিভিউ সুবিধা। টিভিটিতে ব্যবহৃত হয়েছে স্যামসাং টাইজেন অপারেটিং সিস্টেম। এই টিভিতে আরও রয়েছে স্মার্টথিংস সুবিধা, ফলে গ্রাহকরা প্রয়োজনে নিজেদের স্মার্টফোনকে টিভির রিমোট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে টিভিটিকে স্মার্ট ডিভাইস হিসেবে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। স্যামসাংয়ের সব রিটেইল স্টোরে টিভিটি পাওয়া যাচ্ছে সাড়ে ১০ লাখ টাকায়, সঙ্গে থাকছে ২৫ হাজার টাকা ক্যাশব্যাক সুবিধা। সংবাদ বিজ্ঞপ্তি।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

» বাংলাদেশে উৎপাদন কার্যক্রম উদ্বোধন করল অনার

» বৈদ্যুতিক যানের প্রসারে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও গ্লাফিট

» বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬

» আইজেএসও ২০২৫ এ বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জ পদক জয়

» বাজারে লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড প্রো ৫আই

» মাস্টারকার্ড উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫-২৬ এর ঘোষণা

» বিডিটিকেটসে সেন্টমার্টিনের টিকেট ও ট্রাভেল পাস

» ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ

» ৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫

» নতুন ব্র্যান্ড পরিচয়ে বাংলালিংক

» পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ

» কৃষকদের আর্থিক ব্যবস্থাপনায় ব্র্যাক ও বিকাশের কর্মশালা

» আইটি খাতে দক্ষ মানবসম্পদ গড়তে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ জরুরী: বেসিস প্রশাসক

» সিঙ্গাপুরে শেষ হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক ফাইনাল

» বাংলাদেশে অপোর প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর চালু

» মাস্টারকার্ড ও ঢাকা ব্যাংক চালু করলো ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড ‘স্পার্ক’

» হুয়াওয়ে ও আইসিটি বিভাগের আয়োজনে ‘বাংলাদেশ টেক কানেক্ট ২০২৫’ অনুষ্ঠিত

» গেমিং মনিটর প্রদর্শনে ঢাকায় রোডশো আয়োজন করেছে স্যামসাং

» মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাচ্ছে বিকাশে

» অনলাইন শপিং ও গেমিংয়ে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে: ক্যাসপারস্কি