image

সেমিকন্ডাক্টর বিক্রি বাড়াতে চীনের প্রতি ঝুঁকছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

সাম্প্রতিক বছরগুলোয় বড় ধরনের সংকট তৈরি হয়েছে স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর ব্যবসায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বড় গ্রাহক পেতে সংগ্রাম করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। এ সংকট থেকে উত্তরণের জন্য স্যামসাং এখন চীনের প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে জোরালো ব্যবসা শুরু করেছে। কারণ যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞার কারণে চীন এখন উন্নত এআই চিপের মজুদ বাড়াচ্ছে। এ বিষয়ে স্যামসাংয়ের সূত্র জানায়, গত বছর চীনের সার্চ ইঞ্জিন বাইডুর চিপ ডিজাইন শাখা কুনলুনের সঙ্গে একটি চুক্তি করে কোম্পানিটি। চুক্তি অনুযায়ী, গত বছর স্যামসাং চীনা প্রযুক্তি গ্রুপ বাইডুর সেমিকন্ডাক্টর শাখা কুনলুনকে এআই চিপ তৈরির জন্য তিন বছরের বেশি পরিমাণ লজিক ডাই (এআই চিপ তৈরির মূল যন্ত্রাংশ) বিক্রি করেছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

অর্থ-বাণিজ্য: সোনার দাম ফের বাড়লো