বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভালুকায় রাজমিস্ত্রী তফাজ্জল হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরকে আসামী করে মামলার আবেদন

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ময়মনসিংহের ভালুকায় রাজমিস্ত্রী তফাজ্জল হোসেনকে (২২) কুপিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে আসামী করে আদালতে মামলার আবেদন করা হয়েছে। এই মামলায় ভালুকার স্থানীয় দুই সাবেক সংসদ সদস্য এম এ ওয়াহেদ ও কাজিমুদ্দিন ধনুসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।

রোববার দুপুরে ভালুকা উপজেলার চাপড়বাড়ী এলাকার বাসিন্দা হৃদয় মাহমুদ জান্নাত বাদি হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক স্মরণিকা পাল মামলাটি আমলে নিয়ে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আরও কোন মামলা আছে কিনা ১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাতে ভালুকা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদির পক্ষে এই মামলাটি দায়ের করেন। তিনি জানান, বিগত ৪ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে এবং প্রত্যক্ষ অংশগ্রহনে হামলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আইডিয়াল মোড় এলাকায় খুন হন রাজমিস্ত্রী তোফাজ্জল হোসেন। এই হত্যাকান্ডের সাথে আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। আমরা এই হত্যাকান্ডের ঘটনায় ন্যায় বিচার আশা করছি।

‘জাতীয়’ : আরও খবর

» জুলাই সনদের পথরেখায় নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হবো: আলী রীয়াজ

» নির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ইইউ মিশননির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ইইউ মিশন

» কারাগারে অ্যাম্বুলেন্স সংকট: রিকশা আর ভ্যানে হাসপাতালে নেয়ার পথে ৫০৯ কারাবন্দীর মৃত্যু

সম্প্রতি