image

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট

নিজস্ব বার্তা পরিবেশক

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এ-সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৩ জানুয়ারি) হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন।

পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রিটকারী আইনজীবী মহসীন রশিদ এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।

‘জাতীয়’ : আরও খবর

» জুলাই সনদের পথরেখায় নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হবো: আলী রীয়াজ

» নির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ইইউ মিশননির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ইইউ মিশন

» কারাগারে অ্যাম্বুলেন্স সংকট: রিকশা আর ভ্যানে হাসপাতালে নেয়ার পথে ৫০৯ কারাবন্দীর মৃত্যু

সম্প্রতি