image
সেনাবাহিনীর সতর্ক অবস্থান : ফাইল ছবি

সারাদেশে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

নিজস্ব বার্তা পরিবেশক

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গাজীপুরে ছাত্র–জনতার ওপর গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনায় এ সভা আহবান করা হয়।

সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’–এর ব্যাপারে আগামীকাল রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

গতকাল শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

‘জাতীয়’ : আরও খবর

» জুলাই সনদের পথরেখায় নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হবো: আলী রীয়াজ

» নির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ইইউ মিশননির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ইইউ মিশন

» কারাগারে অ্যাম্বুলেন্স সংকট: রিকশা আর ভ্যানে হাসপাতালে নেয়ার পথে ৫০৯ কারাবন্দীর মৃত্যু

সম্প্রতি