image

ঈদ উপলক্ষে লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মচারীরা

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। এই তারিখ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি, আর আগের দুই দিন ও পরের দুই দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে।

তবে নির্ধারিত ছুটি শুরুর আগেই ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ২৮ মার্চ শবে কদরের ছুটি রয়েছে। এর মাঝে ২৭ মার্চ এক দিন অফিস খোলা থাকবে। অন্যদিকে, ঈদের ছুটি শেষে ৩ এপ্রিল অফিস খুলবে, কিন্তু এরপর আবার ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি পড়ে যাচ্ছে। ফলে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র ২ দিন—২৭ মার্চ ও ৩ এপ্রিল।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। তবে সরকারি কর্মচারীরা অর্জিত ছুটি নিতে পারবেন।

‘জাতীয়’ : আরও খবর

» সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

» বকেয়া না পেলে ‘বন্ধ বিদ্যুৎ উৎপাদন’, রোজায় ‘ব্যাপক’ লোডশেডিংয়ের শঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের

» অপরাধ ট্রাইব্যুনাল: সাক্ষ্যে র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তির দাবি ইকবাল করিম ভূঁইয়ার

» হাদি হত্যা: আবারও পেছালো সিআইডি প্রতিবেদন দাখিলের সময়

» পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

» দুদকের সাবেক ২ কমিশনারকে বিধি ভেঙে ‘ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দ’, মামলা করবে দুদক

সম্প্রতি