image

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত, প্রথমটি সকাল ৭টায়

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদের দিন প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে ইমাম হিসেবে থাকবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। তার সঙ্গে মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন প্রধান খাদেম মো. নাসিরউল্লাহ।

সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। এ জামাতে মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম মো. আব্দুল হাদী।

চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক মুশতাক আহমদ। তার সঙ্গে মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন খাদেম মো. আলাউদ্দীন।

সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতির দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম মো. রুহুল আমিন।

প্রতিটি জামাতের জন্য বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

‘জাতীয়’ : আরও খবর

» টেকনাফে মালয়েশিয়া পাচারচেষ্টা: শিশুসহ ১৫ জন উদ্ধার

» সহযোগিতার জন্য সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

» জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখে সই করেছি: নাহিদ ইসলাম

» নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

» একই দিনে তিন শপথ, একটি নিয়ে বিএনপিতে অস্পষ্টতা

» নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান ৩৭ বিশিষ্টজনের

» নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

» নির্বাচনে বামপন্থিদের ভরাডুবি, জামানত টেকেনি ‘যুক্তফ্রন্টের’ ১৪৭ প্রার্থীর

সম্প্রতি