image

১৭ বছর পর আয়কর মামলায় আত্মসমর্পণ করলেন খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম

সংবাদ অনলাইন রিপোর্ট

আয়কর ফাঁকির মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম। আজ মঙ্গলবার সকালে তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ আত্মসমর্পণ করেন।

শাহরিন ইসলামের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন ও শেখ সাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবীরা জানান, শাহরিন ইসলাম বর্তমানে অসুস্থ এবং তাকে ১৭ বছর আগে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলকভাবে এ মামলায় দণ্ডিত করা হয়েছিল।

২০০৮ সালে ৮১ লাখ টাকা আয়কর ফাঁকির অভিযোগে শাহরিন ইসলামকে আট বছরের কারাদণ্ড এবং ৯২ লাখ টাকা জরিমানা করেন আদালত। জামিনের আবেদনে তিনি উল্লেখ করেছেন, ১৯৯৮-১৯৯৯ কর বছর থেকে ২০০৬-২০০৭ কর বছর পর্যন্ত তিনি নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং সম্পদের তথ্য সঠিকভাবে উপস্থাপন করেছেন। তবে বিচারিক আদালত থেকে তিনি ন্যায়বিচার পাননি বলেও আবেদনে দাবি করেছেন।

‘রাজনীতি’ : আরও খবর

» রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে জামায়াত আমিরের প্রশ্ন: “জাতি অবুঝ নয়”

সম্প্রতি