alt

মতামত » উপ-সম্পাদকীয়

প্রযুক্তির মায়াজালে বন্দি মানুষ

: বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

প্রকৃতি আমাদের অস্তিত্বের ভিত্তি; কিন্তু বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির ফলে মানবসভ্যতা আজ এক নতুন দিগন্তের পথে এসে দাঁড়িয়েছে। এই নতুন প্রযুক্তির কথা চিন্তা করতে যেয়ে প্রকৃতি ও পরিবেশের প্রতি উদাসীনতা দিন দিন বেড়েই চলেছে। প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনকে সহজতর করেছে ঠিকই কিন্তু এর ফলে আমরা প্রকৃতির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলছি। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শহরাঞ্চলে কংক্রিটের জঙ্গল দিন দিন বেড়েই চলেছে। আমাদের চারপাশে এখন শুধু উচ্চতর ভবন, রাস্তাঘাট ও যানবাহনের শব্দ। যেখানে গাছপালা কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অস্তিত্বই পাওয়া যায় না।

মানুষ এখন শুধু প্রকৃতি থেকেই বিচ্ছিন্ন হচ্ছে না বরং প্রযুক্তির মায়াজালে বন্দিও হয়ে পড়ছে। যার ফলে মানুষের মানসিক এবং শারীরিক সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এছাড়াও বনভূমি ধ্বংস, অধিক জনসংখ্যা, বিভিন্ন ধরনের দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতির ওপর বেশ প্রভাব পড়েছে। যার ফলে প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বিলুপ্তি ঘটছে। এমনকি প্রকৃতি থেকে দূরে থাকার কারণে মানুষের মধ্যে সামাজিক সম্পর্কেরও অবনতি হচ্ছে।

বর্তমান যুগ হলো তথ্যপ্রযুক্তির যুগ। তাই প্রযুক্তির বিকাশ মানুষের জীবনে অঙ্গীভূত হয়েছে। একদিকে যেমন স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং ভিডিও গেমের প্রতি আকর্ষণ বেড়েছে ঠিক তেমনি অপরদিকে প্রকৃতির সাথে যোগাযোগ কমিয়ে দেওয়া হচ্ছে। এই প্রকৃতি আমাদের শারীরিক জীবনেও বেশ ভূমিকা পালন করে। গবেষণা করে দেখা গেছে, প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর অন্যদিকে প্রকৃতির অভাবে উদ্বেগ, বিষণœতা এবং অন্যান্য শারীরিক সমস্যা যেমন হৃদরোগের ঝুঁকিও বাড়ে। এই প্রকৃতির অভাব মানুষের মানসিক শান্তি এবং সুস্থতাকে হারাতে বাধ্য করছে। প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো একধরনের থেরাপির মতো কাজ করে যা মানুষকে স্বস্তি দেয়। প্রকৃতি শূন্যতার ফলে মানুষের জীবনের মান দিন দিন কমে যাচ্ছে। মানবিক সম্পর্কের উন্নতি, সৃজনশীলতা ও সুখের অনুভূতিগুলো হ্রাস পাচ্ছে। প্রকৃতির অভাব মানুষকে জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে বাধা দিচ্ছে। শিশুকাল থেকেই শেখানো হয় ‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’ কিন্তু বর্তমানে এই কথাটি বাস্তবে আর কয়জনই বা রূপ দেয়। তাই প্রকৃতির সঙ্গে পুনঃসংযোগ স্থাপন করতে হবে।

সৈয়দা ফারিভা আখতার

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজশাহী কলেজ।

আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ভূমি কমিশন কেন জরুরি?

উৎসবে মূল্যবৃদ্ধির চিত্র

জোর যার, মুল্লুক তার: সাম্রাজ্যের নতুন পোশাক

‘পানিয়ালীর পোলার বইমেলা’

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

নিঃশব্দ আর্তনাদ শোনার সময় এখনই

ইরান ইস্যুতে মহাশক্তির পরীক্ষা

ক্ষমতা, শৃঙ্খলা ও জনআস্থা: রাজনীতির নতুন পরীক্ষা

এলডিসি থেকে উত্তরণে কেন এত সংশয়

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

প্রসঙ্গ: পরশ্রীকাতরতা ও আমিত্ব

চাঁদাবাজি কি ‘সমঝোতা’?

গ্রেপ্তার করতে হলে তো দু’জনকেই করতে হবে!

উড়াল দিচ্ছি চাঁদে

আফগান-পাকিস্তান সীমান্ত সংঘাত

জুলাই সনদ নিয়ে বিএনপির অস্বস্তি

নেশার কবলে গ্রামবাংলা

পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকেনা আর চলিবে না!

ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি

ক্ষমতার ছায়া ও সমাজের আয়না

বই মেলার বোল কুমড়া

প্রসঙ্গ: খাদ্য ও ওষুধে ভেজাল

নতুন সরকারের কঠিন সমীকরণ

ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি

মানবদেহে রোজার সুফল

নিরাপদ সড়কের দাবি

ভাষা, স্বাধীনতা ও সাহিত্য : ইতিহাস থেকে সমকাল

অপাহাড়ি প্রতিমন্ত্রী ও শান্তিচুক্তি

ছবি

মানুষ হইতে হবে মানুষ যখন!

চেকের মামলায় ভুল ঠিকানায় নোটিস

শান্তির স্বপ্ন বনাম বাস্তবের দোলাচল

ছবি

ভাষা আন্দোলন বাঙালির বিপ্লব ও আন্দোলনের ভ্যানগার্ড

বিয়ে রেজিস্ট্রি কেন জরুরি

ভাষা নিয়ে ভাসাভাসা কথা

বিএনপি পাস, জামায়াতও পাস

ব্যালট থেকে বাস্তবতায় বিএনপি

tab

মতামত » উপ-সম্পাদকীয়

প্রযুক্তির মায়াজালে বন্দি মানুষ

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

back to top