বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

আখাউড়া-আগরতলা ট্রেন চালু হবে কি ?

আখাউড়া-আগরতলা ট্রেন চালু হবে কি ?

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের আখাউড়া ও ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মধ্যে রেল সার্ভিস চালু হবার কথা ছিল কিন্তু হয়নি। ইতিমধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা অংশের রেলপথ নির্মাণের কাজ প্রায় শেষ। ১৫ কিলোমিটার দৈঘ্যের এই রেল লাইনের মধ্যে বাংলাদেশের অংশের ১০ কিলোমিটার রেলপথ নির্মাণেও যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে এ রেলপথ স্থাপনে সম্পূর্ণ টাকা ভারত সরকার বহন করছে। বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্যের দীর্ঘদিনের দাবি ঢাকা হতে সরাসরি আগরতলা পর্যন্ত ট্রেন সার্ভিস চালু করা হউক। ইতিমধ্যে ঢাকা-আগরতলা সরাসরি বাস সার্ভিস চালু রয়েছে। উভয় দেশের সরকার আখাউড়া আগরতলা রেলপথ প্রকল্পের উদ্ধোধন করেছিলেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সম্ভবত: আখাউড়াÑআগরতলা রেল সার্ভিস দ্রুত চালু করা সম্ভব হবে কিনা বলা দুস্কর। রেল মন্ত্রণালয়ের ঢিলামী ও ঠিকাদারের অবহেলা ও উদাসীনতার জন্য বার বার এ প্রকল্পের কাজ দীর্ঘ ৫ বছরেও শেষ করা যায়নি। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত রেল সার্ভিস চালু হওয়ার মাধ্যমে উভয় দেশের যাত্রী সাধারণের যাত্রা বা চলাচল হবে নিরাপদ ও আরামদায়ক এবং মালামাল পরিবহন ক্ষেত্রে অনেক সময় কম লাগবে। এ রুটে ট্রেন চালু হলে আগরতলা থেকে ঢাকা হয়ে কলিকাতার দূরত্ব ৫১৪ কিলোমিটার কমে আসবে। বর্তমানে আগরতলা কলিকাতা রুটের দুরত্ব ১৬১৫ কিলোমিটার। এ-ছাড়াও এ রেলপথ চালু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সম্পর্ক আরও নিবিড় ও চাঙ্গা হবে। বাডুজ্যিক বিস্তারের পথে দ্বিপাক্ষিক অর্থনৈতিক বিকাশ যেমন ঘটবে পাশাপাশি উভয় দেশের উন্নয়নে নূতন দিগন্ত উম্মোচিত হবে। দু’দেশের মানুষ আরও কাছাকাছি আসার সুযোগ পাবে। মৈত্রীর নূতন দুয়ার খুলবে আখাউড়া-আগরতলা রেল ষ্টেশন।

মাহবুবউদ্দিন চৌধুরী

১৭, ফরিদাবাদ-গেন্ডারিয়া

‘পাঠকের চিঠি’ : আরও খবর

» এলপিজি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

» কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে

» সঙ্গীত ও শরীরচর্চা: সুস্থ জীবনের দুই স্তম্ভ

» কৃষিতে নতুন প্রজন্মের প্রত্যাবর্তন: আশার ইঙ্গিত

» বিশ্বায়নের গ্রাসে আদিবাসী ভাষা ও সংস্কৃতি

» বর্ষায় পদ্মাতীরের মানুষদের দুর্বিষহ জীবন

» জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন চাই

» ভেঙে পড়া পুকুরপাড়ের রাস্তায় গ্রামবাসীর দুর্বিষহ জীবন

» ছয় কুড়ি বিল আর নয় কুড়ি কান্দা: প্রকৃতির সাথে গাঁথা টাঙ্গুয়ার মানুষের ভাগ্য

» ময়মনসিংহকে যানজটমুক্ত শহর গড়ে তোলার দাবি

» অপর্যাপ্ত পাবলিক টয়লেট

» মোবাইল ব্যাংকিং প্রতারণা কেন বাড়ছে?

» নিরাপদ ভোজ্য তেল ও ভিটামিন সমৃদ্ধকরণ

» হাওর অঞ্চলের শিক্ষার উন্নয়নে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজন

» কসমেটিক সংস্কৃতি : সুন্দর হওয়ার চাপ নারীর মানসিক স্বাস্থ্যে কী করছে

» মামলার রায় ও আইনের ভাষা হোক বাংলা

» বেকারত্বের অভিশাপ বাংলাদেশের মাথায়

» ট্রাফিক সিগন্যাল অমান্য : মানুষের আচরণ নাকি সিস্টেমের ব্যর্থতা?

» মশার কয়েলের ধোঁয়া : ঘরের বাতাসের নীরব বিপদ

» রাবির হলের খাবারে স্বাস্থবিধির সংকট