Menu

SANGBAD

বিনোদন » বলিউড

বিশ্বমঞ্চে দীপিকার নতুন জায়গা

image

বিনোদন ডেস্ক : 2025-09-04

বলিউডের গ্লোবাল আইকন হিসেবে ঐতিহাসিক মাইলফলক ছুঁলেন দীপিকা পাড়ুকোন। এবার লুই ভ্যুটন (এলভিএএইচ প্রাইজ ২০২৫) এর জুরি সদস্য হিসেবে তার ঘোষণা করা হল। তিনি প্রথম ভারতীয় ব্যক্তি, যিনি এই পুরস্কারের জুরি সদস্য হলেন। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় এলভিএএইচ প্রাইজের ইনস্টাগ্রাম পেজে দীপিকার নাম ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, দীপিকা পাড়ুকোন এ বছরের এলভিএএইচ প্রাইজ-এর ফাইলান রাউন্ডে জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তার মনোমুগ্ধকর অভিনয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী উপস্থিতি দর্শকদের অনুপ্রাণিত করে চলেছে।’ এ ঘোষণার আগেই দীপিকাকে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল। লাল রঙের ওভারসাইজড নিট সোয়েটার, ডেনিম এবং ট্যান বুটে তিনি ধরা দেন ক্যামেরায়। এবার পরিষ্কার হলো-প্যারিসে তার সফর এই লুই ভুঁতোঁ ইভেন্টের সঙ্গেই জড়িত। ফ্যাশন নেটওয়ার্ক জানিয়েছে, এ বছরের জুরিতে থাকছেন মোট ১২ জন ফ্যাশন জগতের কিংবদন্তি। তাদের মধ্যে রয়েছেন-সারা বার্টন, জোনাথন অ্যান্ডারসন, নিকোলা ঘেসকিয়ের, মার্ক জ্যাকবস, কেনজোর নিগো, ফিবি ফিলো, স্টেলা ম্যাককার্টনি, সিলভিয়া ভেনচুরি ফেন্ডি এবং ফ্যারেল উইলিয়ামস। প্রসঙ্গত, এলভিএএইচ প্রাইজ নতুন ও উদীয়মান ফ্যাশন ডিজাইনারদের আন্তর্জাতিকভাবে পরিচিত করার একটি বড় প্ল্যাটফর্ম। ১৮ থেকে ৪০ বছর বয়সী এবং কমপক্ষে দুইটি ডিজাইন কালেকশন থাকা ডিজাইনাররা এই প্রাইজের জন্য প্রতিযোগিতা করতে পারে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('157744') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142