
বিনোদন ডেস্ক : 2025-09-09
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য বিডস অব বলিউড’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে এবং এটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। মাত্র সাড়ে তিন মিনিটের ট্রেলারে উঠে এসেছে বলিউডের অজানা অন্ধকার দিক, সঙ্গে রয়েছে আবেগ, উত্তেজনা এবং চমকপ্রদ উপস্থিতি। সিরিজের মূল কাহিনী একটি নতুন মুখ, ‘আসমান’-এর জীবন নিয়ে, যে বাইরের জগৎ থেকে এসে বলিউডে নিজের জায়গা তৈরি করতে চায়। তবে তার পথ মোটেও সহজ নয়, ভরপুর জটিলতা, ব্যর্থতা এবং পারিবারিক টানাপোড়েন। ট্রেলারের সবচেয়ে বড় চমক হিসেবে দেখা গেছে শাহরুখ খান ও আমির খানকে। শাহরুখকে এক নতুন রূপে, খোলামেলা ভাষায় কথা বলতে দেখা গেছে, আর আমির ও রাজামৌলির সংক্ষিপ্ত উপস্থিতিও দর্শকদের উত্তেজিত করেছে। এছাড়া, করণ জোহর ও ববি দেওলও এক ভয়ংকর চরিত্রে হাজির। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রতিক্রিয়া উপচে পড়ছে। কেউ লিখেছেন, “এটাই হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় সিরিজ,” আর কেউ বলছেন, “আরিয়ান সাহস দেখিয়েছেন, বলিউডের অন্ধকার দিক নিয়ে এমনভাবে আগে কেউ বলার সাহস দেখায়নি।”এছাড়া, দিশা পাটানির লুক এবং অভিনয়ও প্রশংসিত হয়েছে। সিরিজটি মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর, নেটফ্লিক্সে, এবং এখন এটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।