Menu

SANGBAD

বিনোদন » বলিউড

এক দশক পর একসঙ্গে কাজ করবেন রজনীকান্ত ও কমল হাসান

image

বিনোদন ডেস্ক : 2025-09-09

দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার (সিআইআইএমএ) অনুষ্ঠানে কমল হাসান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, তিনি দক্ষিণী সিনেমার অমর দুই সুপারস্টার রজনীকান্তের সঙ্গে এক নতুন ছবিতে কাজ করবেন। এই ঘোষণা সামনে আসতেই, দুই সুপারস্টারের ভক্তরা প্রবল উচ্ছ্বাসে ভেসে উঠেছেন, কারণ দীর্ঘদিন পর আবার তারা একসঙ্গে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। কমল হাসান তার ‘কালকি ২৮৯৮ এডি’ ছবির জন্য পুরস্কৃত হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমরা জানি না এই সিনেমাটি কতটা বিশেষ হবে, তবে দর্শক যদি এটা পছন্দ করেন, আমরা খুশি হবো। অনেক দিন ধরে পরিকল্পনা চলছে। আমরা আলাদা ছিলাম, কিন্তু এবার একসাথে আসছি—আমি এবং রজনী।” তিনি আরও যোগ করেন, “আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। আপনারা সবাই এই বিষয় নিয়ে গল্প তৈরি করেছেন, কিন্তু বাস্তবে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের জন্য এটি একটি বড় সুযোগ যে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। ব্যবসার দিক থেকে হয়তো এটি অপ্রত্যাশিত, তবে এই মুহূর্তে এটা ঘটছে এবং আমরা এতে আনন্দিত।”তবে ছবির পরিচালকের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে, গুঞ্জন রয়েছে যে জনপ্রিয় পরিচালক লোকেশ কানাগরাজ—যিনি ‘বিক্রম’-এ কমল হাসানের সঙ্গে কাজ করেছেন—এ ছবিটি পরিচালনা করতে পারেন। সম্প্রতি, রজনীকান্তও তার ‘কুলি’ ছবির প্রচারণায় বলেছিলেন যে, তিনি কমল হাসানকে বড় পর্দায় ফের একসঙ্গে দেখতে চান এবং লোকেশের সিনেমাটিক ইউনিভার্সে (এলসিইউ) তাদের একসাথে আনার ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দেখার বিষয়, এই নতুন ছবিটি কতটা দর্শকদের আকর্ষণ করতে পারে এবং দুই সুপারস্টারের যুগলবন্দি কতটা সাফল্য এনে দিতে পারে!


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158265') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142