
বিনোদন ডেস্ক : 2025-09-11
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিনেত্রী দীপিকা পাডুকোন-রণবীর সিং। এই দুই তারকার সংসারে গত বছর আগমন ঘটে তাদের একমাত্র মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের। মেয়ের জন্মের পর কাজের ব্যস্ততা কমিয়েছেন অভিনেত্রী। এবার মেয়ের জন্মদিন পালন করতে গিয়েই এবার ভক্তদের চমক দিলেন দীপিকা। ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, ছোট্ট দুয়ার প্রথম জন্মদিন ছিল ৮ সেপ্টেম্বর। এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে তিনি নিজের হাতে একটি চকলেট ক্রাম্বল কেক বানিয়েছেন দীপিকা। কেক বানানোর এই মিষ্টি মুহূর্তের ছবি দীপিকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ছবিতে সাজানো টেবিলে রাখা কেকটির পাশে নীল মোমবাতি আর তাজা ফুল দেখা যাচ্ছে। ছবিটির ক্যাপশনে দীপিকা লিখেছেন, আমার ভালোবাসার ভাষা? মেয়ের প্রথম জন্মদিনে তার জন্য কেক বানানো। ছবিতে সাজানো টেবিলে রাখা কেকটির পাশে নীল মোমবাতি আর তাজা ফুল দেখা যাচ্ছে। ছবিটির ক্যাপশনে দীপিকা লিখেছেন, আমার ভালোবাসার ভাষা? মেয়ের প্রথম জন্মদিনে তার জন্য কেক বানানো। ছবিতে সাজানো টেবিলে রাখা কেকটির পাশে নীল মোমবাতি আর তাজা ফুল দেখা যাচ্ছে।
ছবিটির ক্যাপশনে দীপিকা লিখেছেন, আমার ভালোবাসার ভাষা? মেয়ের প্রথম জন্মদিনে তার জন্য কেক বানানো। জানা যায়, এই জন্মদিন উদযাপনে কোনো জাঁকজমক ছিল না। শুধুমাত্র পরিবারের সদস্য এবং কাছের কিছু মানুষের উপস্থিতিতে তারা এই দিনটি পালন করেছেন।