
বিনোদন ডেস্ক : 2025-09-14
বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরুখপুত্র আরিয়ান খান। আসছে ওয়েব সিরিজ ‘দ্য ব্যাস্টার্ডস অব বলিউড’। সিরিজটি পরিচালনা করেছেন আরিয়ান খান সেই সঙ্গে গল্পও লেখেছেন তিনি। এবার নতুন আলোচনা শুরু হয়েছে। আলোচনার সূত্রপাত আরিয়ান খানের গান। এই সিরিজটির মধ্যে দিয়ে প্রথমবার গায়ক হিসেবে দেখা মিলবে তার। বলিউড হাঙ্গামা থেকে জানা যায় ওয়েব সিরিজটির সাউন্ডট্র্যাক থেকে সদ্য মুক্তি পেয়েছে গান ‘তেন্নু কি পাতা’। এ গানে দিলজিত দোসাঞ্জের সঙ্গে অংশ নিয়েছেন আরিয়ানও। সুর ও প্রযোজনায় ছিলেন উজ্বল গুপ্ত, গানের কথা লিখেছেন কুমার। এর আগে এই সিরিজের এ দুটি গান প্রকাশ পেয়েছে। সিরিজটিতে মুখ্য চরিত্রে থাকছেন লক্ষ্য, রাঘব জুয়াল, সাহের বাম্বা ও আন্যা সিং। ক্যামিও চরিত্রে একসঙ্গে দেখা যাবে বলিউডের একঝাঁক তারকাকে। এদের মধ্যে আছেন আমির খান, এস এস রাজামৌলি, দিশা পাটানি, করণ জোহর, বাদশাহ এবং শাহরুখ খান নিজেও আছেন সেই তালিকায়। নেটফ্লিক্সে ১৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য ব্যাস্টার্ডস অব বলিউড’, যেখানে একসঙ্গে লেখক, পরিচালক ও গায়ক হিসেবে নতুন পরিচয়ে ধরা দেবেন আরিয়ান খান।