Menu

SANGBAD

বিনোদন » বলিউড

ইয়ামি-হাশমির নতুন সিনেমা ‘হক’

image

বিনোদন ডেস্ক : 2025-09-15

ভারতের আইনি ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মামলা ‘শাহ বানো’ নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক সুপর্ণ বর্মা। এবার সিনেমার নাম জানা গেল। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সূত্রে জানা গেছে ছবির নাম ঠিক হয়েছে ‘হক’। এরই মধ্যে এর শুটিং শেষের দিকে। তৈরি সম্পন্ন হয়েছে এর ট্রেলারও, যা শিগগির প্রকাশ করা হবে বলে জানানো হয়। গল্পে দেখানো হবে ঐতিহাসিক এ মামলায় শাহ বানো তার স্বামী মোহাম্মদ আহমেদ খানের কাছ থেকে তিন তালাকের পর ভরণপোষণের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। পরে, ১৯৮৫ সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট শাহ বানোর পক্ষে রায় দেন, যা ভারতীয় মুসলিম মহিলাদের জন্য একটি বড় আইনি সাফল্য হিসেবে বিবেচিত করা হয়। এবার ঐতিহাসিক এ মামলার ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে সিনেমা।

সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইয়ামি গৌতমকে। শাহ বানোর সাত বছরের আইনি যুদ্ধকে পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি। তার স্বামী মোহাম্মদ আহমেদ খানের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ইমরান হাশমি। সিনেমাটি এ বছরের নভেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। এটি ছাড়াও ইমরান হাশমির হাতে বেশ কয়েকটি নতুন প্রজেক্ট রয়েছে। পাশাপাশি দুটি তেলেগু ছবিতে কাজ করছেন অভিনেতা। সবশেষ ইয়ামিকে দেখা গেছে ‘ধুমধাম’ সিনেমায়। কমেডি ড্রামা ধাঁচের গল্পে নির্মিত এ সিনেমায় তিনি প্রথমবারের মতো জুটি বাঁধেন অভিনেতা প্রতীক গান্ধীর সঙ্গে। সিনেমাটি পরিচালনা করেন ঋষভ শেঠ।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159032') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142