Menu

SANGBAD

বিনোদন » বলিউড

অস্কারে যাচ্ছে ইশান-জাহ্নবীর ‘হোমবাউন্ড’

image

সংবাদ অনলাইন রিপোর্ট : 2025-09-21

ভারতে এ প্রজন্মের দুই তারকা ইশান খট্টর ও জাহ্নবী কাপুর জুটি হয়ে অভিনয় করেছেন ‘হোমবাউন্ড’ ছবিকে। এটি নানা চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছে। এবার ছবিটি যাচ্ছে অস্কারে। ভারতের পক্ষ থেকে ২০২৬ সালের অস্কারের জন্য এই সিনেমাকে নির্বাচিত করা হয়েছে। ‘হোমবাউন্ড’ সিনেমাটি প্রতিযোগিতা করবে অস্কারের শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে। সিনেমার পরিচালনা করেছেন নীরজ ঘায়ওয়ান। প্রযোজনা করেছেন করণ জোহর। সঙ্গে রয়েছেন হলিউড কিংবদন্তি মার্টিন স্করসেস। তিনি নির্বাহী প্রযোজক হিসেবে সিনেমাটিকে সহায়তা করেছেন। মার্টিন স্করসেস জানিয়েছেন, ২০১৫ সালে ‘মাসান’ দেখে তিনি পরিচালক নীরজ ঘায়ওয়ানের কাজের প্রশংসা করেছিলেন। ‘হোমবাউন্ড’-এর গল্প শুনে এবং এর সাংস্কৃতিক গভীরতা বোঝার পর তিনি এই সিনেমার পাশে দাঁড়ান। সিনেমার কেন্দ্রবিন্দু দুই শৈশব বন্ধু। তারা উত্তর ভারতের একটি ছোট শহর থেকে উঠে এসেছে। তারা পুলিশ হতে চায় এবং জাতীয় পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এই সময় তাদের বন্ধুত্ব নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সামাজিক প্রত্যাশা, চাপ ও পারিবারিক বাধ্যবাধকতা তাদের সম্পর্কের পরীক্ষা নেয়। সিনেমার গল্প মূলত একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত।সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইশান খট্টর। তার বিপরীতে আছেন জাহ্নবী কাপুর। এতে ইশানের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বিষাল জেঠ। এ সিনেমা ৯ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল কানের চলচ্চিত্র উৎসবে। দর্শকরা অভিনয়, গল্প এবং সিনেমার আবহবিন্যাসে মুগ্ধ হয়েছেন। ‘হোমবাউন্ড’ আসছে ২৬ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে চলাকালীন সময়ের পরে এটি নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধি হবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159792') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142