Menu

SANGBAD

বিনোদন » বলিউড

জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান সঙ্গে রানী ও মেসি

image

বিনোদন ডেস্ক : 2025-09-24

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান হয় নয়া দিল্লির বিজ্ঞান ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত কাজের জন্য সম্মানিত করা হয় তারকাদের। বলিউডের কিং খান শাহরুখ খান এবং জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জীকে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত করা হয়েছে। দিল্লীতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ বছর শাহরুখ খানকে “সর্বোচ্চ শ্রেষ্ঠ অভিনেতা” হিসেবে নির্বাচিত করা হয়েছে তাঁর অসাধারণ অভিনয় দক্ষতার জন্য। “জওয়ান” সিনেমায় তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য এই পুরস্কারটি পেয়েছেন তিনি। এর আগে শাহরুখ খান বেশ কয়েকবার জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হলেও এবার তিনি প্রথমবারের মতো এই সম্মান লাভ করেছেন। শাহরুখ পুরস্কার হাতে বললেন, “এটি আমার জন্য অনেক বড় সম্মান। এই পুরস্কার আমার সবার সহযোগিতার ফল, বিশেষ করে আমার টিমের। আমি সবসময় চেষ্টা করি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে।” অন্যদিকে রানী মুখার্জীকে এই বছরের “সর্বোচ্চ শ্রেষ্ঠ অভিনেত্রী” হিসেবে পুরস্কৃত করা হয়েছে তাঁর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য। রানী এই সিনেমায় এক গভীর ও মনোমুগ্ধকর চরিত্রে অভিনয় করেছেন, যা সমালোচকদের প্রশংসা পেয়েছে। রানী এই পুরস্কারের জন্য সবসময় দর্শকদের প্রতি কৃতজ্ঞ, এবং তাঁর এই সম্মান পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। শাহরুখ খানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত মেসি। যিনি ‘টুয়েলভথ ফেইল’ দিয়ে খেলার মাঠের মেসিকেও যেন হার মানিয়েছেন। যার রাষ্ট্রীয় ফলাফল নগদে ঘরে উঠলো। শাহরুখ খান অনুষ্ঠানে কালো কমপ্লিট স্যুট পরেছিলেন। তিনি স্টাইল যোগ করেছিলেন একটি সানগ্লাস দিয়ে, আর কানে একটি ইয়ার কাফ তার রাজকীয় ব্যক্তিত্বকে আরও মোহনীয় করে তুলেছিল। অনুষ্ঠানের জন্য রানি মুখার্জি একটি বাদামি রঙের শাড়ি বেছে নেন, খোলা চুল রাখেন। মানানসই গয়না, হালকা মেকআপ এবং কপালে একটি ছোট্ট বিন্দি দিয়ে তিনি তার সাজ সম্পূর্ণ করেন। অন্যদিকে বিক্রান্ত মেসি অনুষ্ঠানে সাদা রঙের কমপ্লিট স্যুট পরেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('160195') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142