
বিনোদন ডেস্ক : 2025-10-03
কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা সানড্যান্স ইনস্টিটিউট ঘোষণা করেছে প্রথমবারের মতো প্রবর্তিত ‘সানড্যান্স ইনস্টিটিউট ফিল্মমেকারস ফান্ড’। যেখানে নির্বাচিত হয়েছে ১০টি সিনেমা প্রজেক্ট। এই ফান্ডের মাধ্যমে বিশ্বব্যাপী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করা শিল্পীদের মাঝে ১,২০,০০০ মার্কিন ডলার অনুদান প্রদান করছে। নির্বাচিতরা আসছেন ইনস্টিটিউটের ছয়টি প্রোগ্রাম থেকে: ফিচার ফিল্ম প্রোগ্রাম, ডকুমেন্টারি ফিল্ম প্রোগ্রাম, ইন্ডিজেনাস প্রোগ্রাম, ক্যাটালিস্ট, আর্টিস্ট এক্সিলারেটর প্রোগ্রাম এবং ইগনাইট। এই অনুদান ইনস্টিটিউটের আর্টিস্ট এক্সিলারেটর প্রোগ্রাম-এর অংশ, যা সারা বছরব্যাপী ফেলোশিপ, অর্থায়ন এবং শিল্পীদের জন্য সহায়তা প্রদান করে শিল্প বিকাশকে উৎসাহিত করে। আর্টিস্ট এক্সিলারেটর প্রোগ্রাম ও উইমেন অ্যাট সানড্যান্স ইনস্টিটিউট পরিচালক হাজনাল মলনার-সজাকাচ বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে ২০২৫ সালের প্রথম অনুদান প্রাপকদের নাম ঘোষণা করছি। এই অংশীদারিত্ব আমাদের শিল্পীদের গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করতে সক্ষম করছে, যাতে তারা সাহসী ও সৃজনশীল ঝুঁকি নিতে পারে এবং তাদের শক্তিশালী গল্পগুলোকে জীবন্ত করে তুলতে পারে। এই ১০টি প্রজেক্ট সানড্যান্সের শিল্পী সম্প্রদায়ের বৈচিত্র্য, উদ্ভাবন এবং শৈল্পিক উৎকর্ষতার প্রতিফলন।’ ২০২৫ সালে অনুদানের জন্য চূড়ান্ত হয়েছেন যারা - রনি জো ড্র্যাপার (সহ-পরিচালক) এবং মারিসা লিলা কংগাও (সহ-পরিচালক ও সিনেমাটোগ্রাফার)উই অ্যারাইভ উইথ ফায়ার (যুক্তরাষ্ট্র) ।ক্রিস গ্রিস (পরিচালক)ফরোয়াড (যুক্তরাষ্ট্র) ।কাওয়েন্নাহেরে ডেভেরি জ্যাকবস (লেখক-পরিচালক) হাই স্টিল (কানাডা ও যুক্তরাষ্ট্র) ।মাসামি কাওয়াই (লেখক-পরিচালক ও প্রযোজক)ভ্যালি অব দ্য টল গ্রাস (যুক্তরাষ্ট্র)।খাওলা হায়দার মালিক (লেখক-পরিচালক)অ্যালিয়েন ন্যাশন ।ম্যাকি মালিসন (লেখক-পরিচালক ও প্রযোজক)এভরিথিং মাস্ট গো।এফ্রাইন মজিকা (সহ-পরিচালক) ও রেবেকা জোয়েইগ (সহ-পরিচালক ও প্রযোজক)জারিপিও । স্টিভ পারগেট (প্রযোজক) ব্ল্যাকড আউট ড্রিমস। হুদা রাজ্জাক (লেখক-পরিচালক) হোম অব দ্য বার্ডস। ওয়াল্টার থম্পসন-হার্নান্দেজ (লেখক-পরিচালক) ইফ আই গো উইল দে মিস মি।