Menu

SANGBAD

বিনোদন » বলিউড

ফিল্মফেয়ারে ফিরে এলো ‘লাপাতা লেডিস’

image

বিনোদন ডেস্ক : 2025-10-13

মুক্তির পর সিনেমাটি নিয়ে দারুণ মুগ্ধতা ছড়ায় বিশ্বজুড়ে। প্রেক্ষাগৃহ থেকে ওটিটি; প্রশংসায় ভেসেছিলো নিখোঁজ এক নববধূর গল্প। তারপর মাঝের সময়টুকু চুপচাপ। যেন মুগ্ধতার ইতি ঘটলো। কিন্তু ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস আসরে যেন তুমুল বেগে ফিরে এলো নিখোঁজ সেই নারীর অসাধারণ গল্পটি। পুরো ইন্ডাস্ট্রিকে মনে করিয়ে দিলো, তারকাহীন ‘লাপাতা লেডিস’-এর গল্পের শক্তি। সেরা সিনেমাসহ সর্বাধিক ১৩টি পুরস্কার জিতেছে আমির খান প্রযোজিত সিনেমাটি। সেরা পরিচালক হয়েছেন কিরণ রাও। আসরে দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি স্বীকৃতি পেয়েছে ‘কিল’। সমালোচকদের দৃষ্টিতে সেরা সিনেমাসহ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’। ভারতের ফিল্মফেয়ার ম্যাগাজিনের আয়োজনে ১১ অক্টোবর গুজরাটের আহমেদাবাদে ইকেএ অ্যারেনায় জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত হিট ও প্রশংসিত হিন্দি সিনেমায় পারফরম্যান্সে সেরাদের মর্যাদাপূর্ণ ‘ব্ল্যাক লেডি’ দেওয়া হয়েছে এবারের আসরে। জাঁকজমকপূর্ণ এই আয়োজন সঞ্চালনা করেছেন শাহরুখ খান, করণ জোহর ও মনীষ পাল। অনুষ্ঠানে নেচেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, সিদ্ধান্ত চতুর্বেদি, কৃতি স্যানন ও অনন্যা পান্ডে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162389') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142