Menu

SANGBAD

বিনোদন » বলিউড

আসছে আয়ুষ্মান-রাশমিকার ‘থাম্মা’

image

বিনোদন ডেস্ক : 2025-10-16

বলিউডের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস তাদের সফল হরর-কমেডি জগতের নতুন অধ্যায় নিয়ে আসছে। তারা মুক্তি দিতে যাচ্ছে ‘থাম্মা’। ছবিটিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা ও নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো তারকারা।এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। পরিচালনায় আছেন আদিত্য সারপোতদার। ছবিটির ক্রিয়েটিভ শো-রানার হিসেবে কাজ করছেন আমর কৌশিক। ‘থাম্মা’ মুক্তি পাবে আসন্ন দীপাবলি উপলক্ষে ২১ অক্টোবর। প্রযোজক দিনেশ ভিজান বলেন, ‘‘স্ত্রী’ মুক্তির পরই বুঝেছিলাম এটা একটা নতুন বিশ্ব তৈরি করবে। এখন আমাদের সিনেমাগুলোর একটা নিয়ম, একটা জগত, এমনকি নিজস্ব পুরাণও তৈরি হয়েছে। থাম্মা সেই বিশ্বকে আরও বিস্তৃত করবে।’ তিনি জানান, ছবিটির মূল ভিত্তি

ভারতীয় পুরাণ থেকে নেওয়া। তার ভাষ্য, ‘‘থাম্মা’ আসলে আমাদেরই লোকগাথার এক চরিত্র। পশ্চিমা ধারণাগুলো আমরা যেভাবে দেখি, অনেক সময় তার শিকড় কিন্তু আমাদের সংস্কৃতিতেই রয়েছে।’ সামাজিক প্রেক্ষাপটে নির্মিত জনপ্রিয় সিনেমা ‘অন্ধাধুন’, ‘আর্টিকেল ১৫’, ‘ড্রিম গার্ল’–এর নায়ক আয়ুষ্মান খুরানা এবার প্রথমবারের মতো খাঁটি ফ্যান্টাসি চরিত্রে হাজির হচ্ছেন। তিনি বলেন, ‘‘থাম্মা’ আমাদের টিমের চার-পাঁচ বছরের ভাবনার ফসল। মহামারির সময় এটা একটা লাইন থেকে শুরু হয়ে এখন পূর্ণাঙ্গ চিত্রনাট্যে পরিণত হয়েছে। এখানে আমি ‘বেতাল’-এর চরিত্রে আছিভ। এক সাধারণ মানুষের শরীরে অতিপ্রাকৃত শক্তি ঢুকে পড়লে কী হয় সেটাই মূল কৌতুক ও নাটকীয়তা।’ তিনি আরও যোগ করেন, ‘এটা হরর নয়, বরং রোমান্স, কমেডি আর অ্যাকশনের মিশ্রণ।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162759') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142