Menu

SANGBAD

বিনোদন » বলিউড

নতুন আলোচনায় ঐশ্বরিয়া

image

বিনোদন ডেস্ক : 2025-11-02

বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ১ নভেম্বর পা দিলেন ৫২ বছরে। সৌন্দর্য, আত্মবিশ্বাস ও অভিনয়ের জন্য বরাবরই আলোচনায় থাকা এই অভিনেত্রী এখন সুখী দাম্পত্যে আছেন অভিষেক বচ্চনের সঙ্গে। তবে সম্প্রতি তার একটি পুরোনো সাক্ষাৎকার আবারও ভাইরাল হয়েছে, যেখানে তিনি ভবিষ্যৎ স্বামীর জন্য কী কী গুণ আশা করতেন তা খোলামেলাভাবে জানিয়েছিলেন। অভিনেত্রীর ভক্তদের মতে, অভিষেক সেই গুণগুলোর প্রতিটিই ধারণ করেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ১৯৯৯ সালে অনুরাধা প্রসাদের শো লেটস টক-এ দেয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, তিনি স্বামীর ক্ষেত্রে শুধু ‘অসাধারণ সুদর্শন’ হওয়াকেই গুরুত্ব দেন না। তিনি বলেন, আমরা মেয়েরা স্বপ্ন দেখতে ভালোবাসি। তবে আমি শুধু ‘ড্রপ-ডেড গর্জিয়াস’ হওয়াকে মানদ-ে রাখি না। আমার কাছে সংবেদনশীলতা, বিশ্বাস, সততা ও হাস্যরস খুব গুরুত্বপূর্ণ। মানুষ ঘনিষ্ঠ, মিশুক একজন সঙ্গী চাই, যার মধ্যে থাকবে আন্তরিকতা। অভিনেত্রী আরও বলেন, তিনি চান না কেউ তাকে সিনেমার চরিত্র বা পর্দার ইমেজ দেখে বিচার করুক। ঐ সাক্ষাৎকারে প্রেমে পড়েছেন কি না এমন প্রশ্নে ঐশ্বরিয়ার উত্তর ছিল, না, কিন্তু আমি ‘রাইজ ইন লাভ’ করতে চাই। ভালোবাসা খুব সুন্দর একটি অনুভূতি, যা উপলব্ধি করার মতো সংবেদনশীলতা থাকতে হয়। ভালোবাসা দিতে হয়, নিতে হয় এটি খুব বিস্তৃত ও ব্যক্তিভেদে ভিন্ন অনুভূতি। সাক্ষাৎকারের পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার পর অনেকেই আবেগঘন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, যে গুণগুলো তিনি বলেছিলেন, অভিষেকের মধ্যে সেগুলো পুরো আছে। আরেকজনের মন্তব্য, মনে হচ্ছে অভিষেককেই বর্ণনা করছিলেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('164612') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142