Menu

SANGBAD

বিনোদন » বলিউড

প্রকাশ্যে ‘মাস্তি ৪’-এর ট্রেলার

image

বিনোদন ডেস্ক : 2025-11-06

বহুল প্রতীক্ষিত মাস্তি ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘মাস্তি ৪’ এর ট্রেলার মঙ্গলবার প্রকাশ পেয়েছে। প্রথম দেখাতেই হতাশ হয়েছেন অনেক ভক্ত। মাস্তি সিরিজের পূর্ববর্তী ছবিগুলি যেমন দর্শকদের মধ্যে কমেডি এবং সাহসী বিষয়বস্তু নিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল, এই নতুন ট্রেলারটি তা করতে পারেনি, বরং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ‘মাস্তি ৪’ তে অভিনয় করেছেন ভিভেল অবেরয়, আফতাব শিবদাসানি, রিতেশ দেশমুখ, নার্গিস ফাখরি, আরশাদ ওয়ার্সিসহ আরও অনেকে। সিনেমাটি চলতি বছরের ২১ নভেম্বর মুক্তি পাবে। এই ছবির গল্প ‘রিভার্স মাস্তি’ নামে পরিচিত, যেখানে স্বামীরা যেমন পরকীয়ায় জড়ান, তেমনি এবার স্ত্রীদেরও পরকীয়ায় জড়ানো দেখানো হবে। এতে এক নতুন ধরনের প্রতিযোগিতা তৈরি হবে যেখানে স্বামী-স্ত্রী একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('165026') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142