Menu

SANGBAD

বিনোদন » বলিউড

বাগদানের আংটি দেখালেন রাশমিকা

image

বিনোদন ডেস্ক : 2025-11-06

দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে অভিনেত্রী রাশমিকা মান্দানার বাগদান নিয়ে জোর আলোচনা চলছে। যদিও এই বিষয়ে দু’জনের কেউই এখনো মুখ খোলেননি। ফলে তাদের অনুরাগীদের মধ্যে কৌতূহল ও জল্পনা ক্রমশ বাড়ছে। এই জল্পনার মধ্যেই রাশমিকা সম্প্রতি তার নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারের জন্য অভিনেতা জগপতিবাবুর একটি টক শোতে উপস্থিত হয়েছিলেন। আর সেখানেই তিনি প্রথমবার ক্যামেরার সামনে তার হাতের আংটি দেখালেন। অনুষ্ঠানটির প্রোমো প্রকাশ্যে আসার পর দেখা যায়, টক শো চলাকালীন বারবার রশ্মিকাকে ‘বিজয়’-এর নাম ধরে মজার ছলে নানা প্রশ্ন করা হচ্ছে। তখনই হাতের একটি আংটি তুলে ধরেন এই অভিনেত্রী। জানা যাচ্ছে, এই আংটিগুলোর মধ্যে একটি তার বাগদানের আংটি! সঞ্চালক জগপতি বাবু কৌতুক করে রশ্মিকাকে জিজ্ঞাসা করেন, ‘বিজয় সেতুপতির ভক্ত এবং থালাপতি বিজয়ের ভক্ত সেই বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে কি শুধুই বন্ধুত্ব? নাকি কি তুমি এই বিজয়ের (সাফল্যের) মালিক?”’ জগপতি বাবুর এমন কথায় হেসে ওঠেন রাশমিকা।

রাশমিকা আঙুলের আংটির সঙ্গে কি তার জীবনের কোনো বিশেষ মুহূর্ত জড়িয়ে আছে? এই প্রশ্নে অবশ্য চুপ থাকেননি অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার আঙুলের সব আংটিই খুব গুরুত্বপূর্ণ।’ সঙ্গে সঙ্গেই জগপতি বাবু বলেন, ‘আমি নিশ্চিত এর মধ্যে একটি তোমার অত্যন্ত প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাসও আছে।’ সঞ্চালকের এই কথায় একগাল হাসি দিয়ে সম্মতি জানান রাশমিকা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('165027') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142