Menu

SANGBAD

বিনোদন » বলিউড

কত আয় করল দুলকার সালমানের ‘কান্তা’

image

বিনোদন ডেস্ক : 2025-11-17

আইনি জটিলতা ও বিতর্কের মধ্যেই ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তামিল ভাষার কালখ-ভিত্তিক থ্রিলার চলচ্চিত্র ‘কান্তা’। ছবিটি পরিচালনা করেছেন সেলভমানি সেলভারাজ। এতে অভিনয় করেছেন দুলকর সালমান। আরও আছেন সামুত্তিরাকানি, ভাগ্যশ্রী বরসে ও রানা দাগ্গুবতি। ছবিটি মুক্তির পর সালমান মুক্তাদিরের অন্যান্য ছবির মতো আশানুরূপ সাড়া ফেলেনি বক্স অফিসে। মুক্তির তিনদিনে সিনেমাটি ১০ কোটি রুপি আয় করেছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম।

মুক্তির প্রথম দিনই ছবিটি সংগ্রহ করে প্রায় ৪ কোটি ৩৫ লাখ রুপি। এর মধ্যে তামিল অঞ্চলে আয় ২ কোটি ৬৫ লাখ এবং তেলুগু অঞ্চলে ১ কোটি ৭০ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় প্রায় ৪ কোটি ৮৫ লাখ রুপি। তামিলে ৩ কোটি ২৫ লাখ এবং তেলুগু অঞ্চলে ১ কোটি ৬০ লাখ রুপি আদায় হয়েছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় বেড়েছে প্রায় ১১ শতাংশের মতো। তৃতীয় দিনের (রবিবার) দুপুর আড়াইটা পর্যন্ত পাওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী আয় ৯৭ লাখ রুপি। সব মিলিয়ে তিন দিনে মোট সংগ্রহ প্রায় ১০ কোটি ১৭ লাখ রুপি। তবে আয় বাড়লেও দর্শক উপস্থিতির চিত্র খুব সুবিধাজনক নয়। ছবিটি মুক্তির আগেই এটি বিতর্কে জড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, ছবিতে নাকি কিংবদন্তি তামিল অভিনেতা ও সংগীতশিল্পী এম. কে. ত্যাগরাজা ভাগবতার জীবনের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। নির্মাতারা অবশ্য প্রথম থেকেই দাবি করে আসছেন, ছবির গল্প সম্পূর্ণ কাল্পনিক, কারও জীবনী নির্ভর নয়। দুলকার সালমান ও রানা দাগ্গুবতি দু’জনই প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, এটি কোনো জীবনীভিত্তিক চলচ্চিত্র নয়। ছবিটি প্রযোজনা করেছে দুলকার সালমানের প্রতিষ্ঠান ওয়েফেয়ারার ফিল্মস ও রানা দাগ্গুবতির প্রতিষ্ঠান স্পিরিট মিডিয়া।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('166321') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142