Menu

SANGBAD

বিনোদন » বলিউড

এবার রণবীরের নায়িকা সারা অর্জুন

image

বিনোদন ডেস্ক : 2025-11-20

মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমার ট্রেলার। মুক্তির পর থেকেই আলোচিত তারকাবহুল সিনেমার ট্রেলারটি। তবে সব ছাপিয়ে আলোচনায় সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে সারা অর্জুনের রসায়ন। নবাগত এই অভিনেত্রী রণবীরের চেয়ে ২০ বছরের ছোট। আদিত্য ধরের লেখা, পরিচালনা ও সহপ্রযোজনায় তৈরি ‘ধুরন্ধর’ প্রযোজনা করেছে জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওস। ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন ও অর্জুন রামপাল। তাঁদের সঙ্গে

আছেন সারা অর্জুন ও রাকেশ বেদি। ছবিটি মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর। মুম্বাইয়ে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ বিষয় নিয়ে কথা বলেছেন রণবীর। রণবীরের বয়স এখন ৪০, উল্টো দিকে সারার ২০। পর্দায় তাঁদের প্রেমের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। সারা অর্জুনের সঙ্গে অভিনয় নিয়ে রণবীর বলেন, ‘এই ছবিতে সারা দারুণ চরিত্রে অভিনয় করেছে। কিছু মানুষ এমনই। বয়সে ছোট হলেও সে প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছে।’ হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গেও সারা অর্জুনকে তুলনা করেছেন রণবীর।

এখানেই শেষ নয়; রণবীর তাঁর নায়িকাকে নিয়ে আরও বলেন, ‘ও যেন সিনেমা করার জন্যই জন্মেছে। ওর অভিনয় দেখলে মনে হবে, এর আগে ও ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে। মানুষ ও শিল্পী হিসেবে ও খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে ও একজন। ওর জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('166753') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142