Menu

SANGBAD

বিনোদন » বলিউড

ফের মা হচ্ছেন সোনম কাপুর

image

বিনোদন ডেস্ক : 2025-11-21

আবারও মা হতে চলেছেন বলিউড তারকা সোনম কাপুর। পরনে লং কোট, সঙ্গে স্কার্ট-আর স্পষ্ট বেবিবাম্প। উজ্জ্বল হাসিতে মুখ যেন ঝলমল করছে। ইনস্টাগ্রামে এমনই এক ছবি প্রকাশ করলেন সোনম। ছবির ক্যাপশনে লিখলেন শুধু একটি শব্দ ‘মা’। পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে স্বামী আনন্দ আহুজা মজার ছলে মন্তব্য করেছেন, ‘ডাবল ট্রাবল’, যার অর্থ জোড়া ঝামেলা। বর্তমানে স্বামী ও সন্তানকে কেন্দ্র করেই তার সময় কাটছে। ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম; ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। চলতি বছরের আগস্টে ছেলের তৃতীয় জন্মদিন উদযাপন করেন তারা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('166811') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142