Menu

SANGBAD

বিনোদন » বলিউড

ফের বিতর্কে আরিয়ান খান

image

বিনোদন ডেস্ক : 2025-12-06

আবারও বিতর্কে জড়ালেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। সম্প্রতি তার প্রথম নির্মাণ ‘ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজ দিয়ে বি টাউনে বেশ সাড়া ফেলেছিলেন আরিয়ান খান। কিন্তু এরই মাঝে বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে গিয়ে ফের বিতর্কে জড়ান এই তরুণ নির্মাতা। যার ভিডিও এরই মধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি। সেখানেই অশোকনগর এলাকার একটি পাব-এ দুই বন্ধুর সঙ্গে দেখা যায় আরিয়ানকে। অভিযোগ, বন্ধুদের সঙ্গে আনন্দের মাঝে জনসমক্ষে নিজের মধ্যমা আঙুল দেখিয়ে ‘অশালীন’ ইঙ্গিত করে বসেন আরিয়ান। আর মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র। আর শাহরুখপুত্রকে ওই ভঙ্গিমায় দেখে বিরক্ত দর্শকের একাংশ। তাদের দাবি, অবিলম্বে আরিয়ানের বিরুদ্ধে পুলিশ যেন পদক্ষেপ করে। যদিও কর্ণাটকের পুলিশের তরফ থেকে এ বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('168484') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142