Menu

SANGBAD

বিনোদন » বলিউড

ফের বিতর্কে কঙ্গনা রানাউত

image

বিনোদন ডেস্ক : 2025-12-08

ফের বিতর্কে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি বারাণসীতে (বেনারস) অভিনেত্রী যখন নিজের সোশ্যাল মিডিয়ায় খাওয়ার মুহূর্ত ভাগ করছিলেন, ঠিক তখনই নেটিজেনদের রোষানলের মুখে পড়লেন তিনি। কারণ নেটিজেনদের দাবি খাওয়া শেষে প্লেটটি অভিনেত্রী রাস্তায় ফেলেছেন। পবিত্র নগরে এই ‘দায়িত্বজ্ঞানহীন’ কর্মকা- কঙ্গনাকে ফের নিয়ে এসেছে তীব্র সমালোচনার। তবে এবার এ বিষয়ে মুখ খুলেছেন বলিউডের এই সুন্দরী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সমালোচনার জবাবে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলোর কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে অভিনেত্রী দেখিয়েছেন যে, যেখানে দাঁড়িয়ে তিনি খাবার খাচ্ছিলেন, ঠিক সেখানেই তার পায়ের কাছে আবর্জনা ফেলার একটি পাত্র বা ডাস্টবিন রাখা ছিল। কঙ্গনার দাবি, তিনি তার এঁটো প্লেটটি নির্দিষ্ট সেই পাত্রেই ফেলেছেন, রাস্তায় নয়। এরপর কঙ্গনা অভিযোগকারীদের বিরুদ্ধে অভিযোগ করে লিখেছেন, ‘মিথ্যা অভিযোগ করার আগে চারপাশ ভালো করে দেখে নিন। যাতে আপনাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত না হয়। বারাণসী কেন, আমি কোনো শহরকেই আবর্জনা ফেলে নোংরা করি না।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('168651') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142