Menu

SANGBAD

বিনোদন » বলিউড

এলিজাবেথ চরিত্রে হুমা কুরেশি

image

বিনোদন ডেস্ক : 2025-12-30

এবার নতুন রূপে আসছেন অভিনেত্রী হুমা কুরেশি। যশ ও কিয়ারা আদভানির সঙ্গে অভিনীত ‘টক্সিক’ সিনেমায় তিনি ‘এলিজাবেথ’ চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি নির্মাতারা হুমা কুরেশির চরিত্র প্রকাশ করেছেন। প্রকাশিত পোস্টারে হুমা কুরেশিকে কালো পোশাকে গথ কুইন বা ডার্ক অ্যাঞ্জেলের আদলে দেখা যায়। কবরস্থানের মতো একটি পরিবেশে ভিনটেজ গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা তার উপস্থিতি ছবিটির অন্ধকার ও রহস্যময় আবহের ইঙ্গিত দেয়। চরিত্র নির্বাচন নিয়ে পরিচালক গীতু মোহনদাস বলেন, ‘এলিজাবেথের জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল, যার মধ্যে থাকবে উচ্চমাত্রার অভিনয় দক্ষতা। হুমার মধ্যে আমি এটি দেখেছি, যা চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে।’ তিনি আরও জানান, এ সিনেমার মাধ্যমে হুমা কুরেশির অভিনয় জীবনে এক নতুন ও প্রভাবশালী অধ্যায় শুরু হবে। মুভিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে হুমা কুরেশি জানান, গীতু মোহনদাসের ভাবনা ও সাহসিকতাই তাকে এ প্রকল্পে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে। প্রথম বৈঠকেই এর ব্যাপ্তি তাকে মুগ্ধ করেছিল এবং এলিজাবেথ চরিত্রটি তার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ১৯ মার্চ। একই দিনে মুক্তি পাবে রণবীর সিং অভিনীত অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২’; ফলে বক্স অফিসে বড় ধরনের প্রতিযোগিতা দেখা যেতে পারে। সিনেমাটি প্রথম ঘোষণা করা হয় ২০২৩ সালের ডিসেম্বরে ‘যশ ১৯’ ওয়ার্কিং টাইটেলে, যা যশের ১৯তম প্রধান চরিত্রের সিনেমা।

২০২৪ সালের আগস্টে বেঙ্গালুরুতে মুভিটির শুটিং শুরু হয়। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন রাজীব রবি।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171112') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142