Menu

SANGBAD

বিনোদন » বলিউড

মুক্তির আগেই রেকর্ড গড়লো প্রভাসের সিনেমা

image

বিনোদন ডেস্ক : 2026-01-08

আসছে দক্ষিণী তারকা প্রভাস অভিনীত হরর-কমেডি সিনেমা ‘দ্য রাজা সাব’। এই ছবিতে প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন মালবিকা মোহনন, নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার, সঞ্জয় দত্ত, বোমান ইরানি প্রমুখ। মুক্তির আগেই উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রিতে নজর কেড়েছে ছবিটি। ভারতের সবচেয়ে বড় হরর-কমেডি হিসেবে আলোচিত ছবিটি মুক্তির মাত্র তিন দিন আগে প্রি-সেলে ভালো অঙ্কের আয় করেছে। নির্মাতা মারুথির পরিচালনায় তৈরি এই সিনেমার উত্তর আমেরিকার অগ্রিম বুকিং শুরু হয়েছে কয়েক দিন আগে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চারশ উনিশটি লোকেশনে এক হাজার একশ আশিটির বেশি শো থেকে প্রায় বিশ হাজার টিকিট বিক্রি হয়েছে। এর মাধ্যমে এখন পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় পাঁচ লাখ নব্বই হাজার মার্কিন ডলার। শুধু প্রিমিয়ার শো থেকেই এসেছে প্রায় পাঁচ লাখ বাষট্টি হাজার ডলার। যদিও শুরুতে অগ্রিম বুকিংয়ের গতি ছিল মাঝারি। তবে সাম্প্রতিক দিনে বিক্রির হার স্পষ্টভাবে বেড়েছে। বিশেষ করে রবিবার থেকে সোমবারে টিকিট বিক্রিতে ভালো উত্থান দেখা গেছে। মুক্তির আগে বাকি তিন দিনে এই গতি আরও বাড়বে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা। আগামীকাল ৯ জানুয়ারি সংক্রান্তি উৎসব উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দ্য রাজা সাব’। একই সময়ে মুক্তি পাচ্ছে বিজয় অভিনীত একটি তামিল সিনেমা ও চিরঞ্জীবীর নতুন ছবি। তুলনায় প্রভাসের ছবিটির শো সংখ্যা বেশি হলেও অগ্রিম বিক্রিতে তামিল ছবিটির চেয়ে কিছুটা পিছিয়ে আছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172015') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142