Menu

SANGBAD

বিনোদন » বলিউড

আসছে সামান্থার নতুন সিনেমা, প্রকাশ্যে পোস্টার

image

বিনোদন ডেস্ক : 2026-01-08

দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি তেলুগু সিনেমায় ফিরছেন নতুন ছবি ‘মা ইন্তি বাঙারাম’ দিয়ে। এই ছবিটি তার প্রযোজনা সংস্থা ত্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে নির্মিত।

ছবির রার্ষ্ট হিসেবে আছেন তার স্বামী নির্মাতা রাজ নিদিমোরু। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে ছবিটির নতুন পোস্টার প্রকাশ করেছেন সামান্থা। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে সামান্থা নিশ্চিত করেছেন, ছবিটির টিজার প্রকাশ পাবে ৯ জানুয়ারি সকাল ১০টায়। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানানো হয়নি। তবে টিজার প্রকাশের দিনই ছবিটি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে ধারণা করা হচ্ছে। নির্মাতা নন্দিনী রেড্ডি পরিচালিত এই ছবিতে সামান্থার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন গুলশন দেবাইয়া ও দিগন্ত। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে নন্দিনী রেড্ডির সঙ্গে সামান্থার সফল কাজ ছিল ‘ওহ! বেবি’। নতুন ছবিতে এই জুটি আবার একসঙ্গে কাজ করলেন। ছবির সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীতকার সন্তোষ নারায়ণন। নতুন পোস্টারে দেখা যায়, একটি বাসের ভেতরে দাঁড়িয়ে শাড়ি পরা সামান্থা। তার চোখেমুখে তীব্র দৃঢ়তা ও সাহসের ছাপ। শক্ত, নির্ভীক এক নারীর চরিত্রে তাকে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, ছবির বেশিরভাগ অ্যাকশন দৃশ্য সামান্থা নিজেই করেছেন। খুব কম ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে বডি ডাবল। এতে চরিত্রটির প্রতি তার দায়বদ্ধতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '10 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172017') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142