Menu

SANGBAD

বিনোদন » বলিউড

‘টক্সিক’-এ ভয়ংকর রূপে যশ, প্রকাশ্যে টিজার

image

বিনোদন ডেস্ক : 2026-01-10

অভিনেতা যশের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে তার নতুন সিনেমা ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ এর বিশেষ চরিত্র পরিচিতি টিজার। এতে যশকে দেখা গেছে ‘রায়া’ নামের এক রহস্যময় ও ভয়ংকর চরিত্রে। এর আগে ধাপে ধাপে সিনেমাটির নারী চরিত্রগুলোর পরিচয় প্রকাশ করেছিলেন নির্মাতারা। কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুকিমণী বসন্ত ও তারা সুতারিয়ার চরিত্র উন্মোচনের পর এবার সামনে এলো ছবিটির কেন্দ্রীয় চরিত্র রায়া। চরিত্র পরিচিতি টিজারের শুরু একটি কবরস্থানের নিস্তব্ধ পরিবেশে। হঠাৎ গুলির শব্দে ভেঙে যায় সেই নীরবতা। ধোঁয়ার ভেতর থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে আবির্ভূত হন রায়া। ভিডিওটিতে সিনেমাটির গাঢ়, অন্ধকার আবহ এবং বিশাল ক্যানভাসের ভিজ্যুয়াল নির্মাণের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। এই সিনেমায় যশ একাধারে অভিনয়, চিত্রনাট্য রচনা ও প্রযোজনার দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক পরিসরে গল্প বলার একটি সাহসী ও ভিন্নধর্মী প্রচেষ্টায় যুক্ত হয়েছেন তিনি। ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এর চিত্রনাট্য লিখেছেন যশ ও নির্মাতা গীতু মোহান্দাস। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালমসহ একাধিক ভাষায় ডাব সংস্করণ মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন চিত্রগ্রাহক রাজীব রবি। সংগীত পরিচালনায় রয়েছেন রবি বাসরুর। সম্পাদনায় উজ্জ্বল কুলকার্নি এবং শিল্প নির্দেশনায় টিপি আবিদ। অ্যাকশন দৃশ্য নির্মাণে যুক্ত হয়েছেন হলিউডের খ্যাতনামা অ্যাকশন পরিচালক জে জে পেরি (জন উইক সিরিজ)-এর সঙ্গে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাকশন পরিচালক অ্যানবারিভ ও কেচা খামফাকদী। ভেঙ্কট কে. নারায়ণ ও যশের প্রযোজনায়, কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের ব্যানারে নির্মিত ‘টক্সিক’ আগামী ১৯ মার্চ ঈদ উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '10 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172194') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142