Menu

SANGBAD

বিনোদন » বলিউড

এবার মিথলজিক্যাল সিনেমায় অক্ষয় খান্না

image

বিনোদন ডেস্ক : 2026-01-22

বলিউডের সংযত অথচ শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত অক্ষয় খান্না এবার মিথলজিক্যাল ঘরানার সিনেমায় পা রাখছেন। তেলেগু ভাষার আসন্ন চলচ্চিত্র ‘মহাকালী’এর মাধ্যমে টলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর এই নতুন প্রকল্প নিয়ে দর্শক ও সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘মহাকালী’ ছবিতে অক্ষয় খান্নাকে দেখা যাবে ভারতীয় পুরাণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র শুক্রাচার্য-এর ভূমিকায়। অসুরদের গুরু হিসেবে পরিচিত এই চরিত্রটি জ্ঞান, কৌশল ও নৈতিক দ্বন্দ্বে ভরপুর, যা অক্ষয়ের অভিনয়শৈলীর সঙ্গে মানানসই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ছবির গল্পে এই চরিত্রের প্রভাব গুরুত্বপূর্ণ হওয়ায় অক্ষয়ের উপস্থিতি সিনেমার গুরুত্ব ও আকর্ষণ আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ভূমি শেট্টি, যিনি দেবী কালী দ্বারা অনুপ্রাণিত ভয়ংকর এক সুপারহিরো ‘মহা’ চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন পূজা কোল্লুরু। ‘মহাকালী’ নির্মিত হচ্ছে বহুল আলোচিত প্রশান্ত ভার্মা সিনেমাটিক ইউনিভার্স–এর অংশ হিসেবে, যেখানে ভারতীয় পুরাণকে আধুনিক সুপারহিরো গল্পের সঙ্গে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। নির্মাতাদের দাবি, ছবিতে থাকছে আধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট, অ্যাকশন ও আবেগঘন কাহিনি।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('173481') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142