Menu

SANGBAD

বিনোদন » বলিউড

‘পদ্মশ্রী’ সম্মান পেলেন প্রসেনজিৎ

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-27

ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হলেন বাংলা সিনেমার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ২৫ জানুয়ারি সন্ধ্যায় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই তালিকায় পদ্মশ্রী ক্যাটাগরিতে রয়েছেন বাংলার অভিনেতা। বাংলা সিনেমার প্রতি তার অবদান অপরিসীম। সেই অবদানকে মাথায় রেখেই প্রসেনজিতের নাম পদ্মশ্রী প্রাপ্তদের তালিকায় জুড়ে দিল ভারতের কেন্দ্রীয় সরকার। নিজের জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ১৯৬৮ সালে। তখন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ছিলেন শিশু শিল্পী। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসাতে’ তার প্রথম কাজ করা। নায়ক হিসাবে প্রথম আত্মপ্রকাশ ১৯৮৩ সালে, দু’টি পাতা সিনেমায়। এরপর থেকেই ছুটে চলছে ক্যারিয়ারের গাড়ি। প্রসেনজিতের ঝুলিতে ঢুকেছে একের পর এক সিনেমা, মিলেছে খ্যাতি।

বাংলা সিনেমার বাইরেও ছড়িয়েছে তার পরিধি। বর্তমানে পশ্চিমবঙ্গের হলে মুক্তি পেয়েছে অভিনেতার নতুন সিনেমা ‘বিজয়নগরের হীরে’। এর মাধ্যমে চার বছর পরে বড় পর্দায় ফিরলেন ‘কাকাবাবু’। 


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174035') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142