Menu

SANGBAD

বিনোদন » বলিউড

৩০ বছর পর মুখোমুখি সানি দেওল-অক্ষয় খান্না

image

বিনোদন ডেস্ক : 2026-02-05

নেটফ্লিক্সের আসন্ন অ্যাকশন থ্রিলার ‘ইক্কা’ ঘিরে হঠাৎ করেই চড়েছে উত্তেজনার পারদ। পরিচালক সিদ্ধার্থ পি. মালহোত্রার এই সিনেমায় দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা সানি দেওল ও অক্ষয় খান্না। ১৯৯৭ সালের আইকনিক সিনেমা ‘বর্ডার’-এর পর ফের একসঙ্গে দেখা যাবে এই জুটিকে- তবে একেবারেই ভিন্ন প্রেক্ষাপট ও আবহে। গত মঙ্গলবার নেটফ্লিক্সের এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সিনেমাটির নাম। একই সঙ্গে জানানো হয়, ‘ইক্কা’র শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট-লুক টিজার। সেখানে দেখা যায়, আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সানি দেওল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নেয়ার দৃশ্য থেকেই স্পষ্ট- এই সিনেমায় তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। ঠিক তখনই দৃশ্যপটে প্রবেশ করেন অক্ষয় খান্না, যাকে দেখা যায় পুলিশি প্রহরায় আদালতে ঢুকতে। এই মুহূর্তেই পরিষ্কার হয়ে ওঠে, সিনেমার কেন্দ্রে রয়েছে এক তীব্র মুখোমুখি সংঘর্ষ। এই অ্যাকশন থ্রিলারে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিয়া মির্জা, তিলোত্তমা সোম ও সঞ্জিদা শেখ। টিজারটি শেয়ার করে নেটফ্লিক্স ক্যাপশনে লিখেছে ‘আইন না রক্তের সম্পর্ক- কার হাতে রয়েছে এ খেলার ইক্কা?’ এক লাইনের এই বার্তাতেই ফুটে উঠেছে সিনেমার মূল দ্বন্দ্ব- আইনের লড়াই বনাম রক্তের সম্পর্কের টানাপড়েন। নয়ের দশক ও ২০০০ সালের শুরুর দিকের দর্শকদের কাছে সানি-অক্ষয় জুটি মানেই একরাশ নস্টালজিয়া। ‘বর্ডার’-এ দেশপ্রেমের আবহে যে রসায়ন দর্শক দেখেছিলেন, প্রায় ৩০ বছর পর ‘ইক্কা’ সেই জুটিকেই ফিরিয়ে আনছে নতুন রূপে।

তবে এবার যুদ্ধক্ষেত্র নয়- লড়াই হবে আদালত আর অপরাধ জগতের অন্ধকার বাস্তবতায়। বর্তমানে অক্ষয় খান্না প্রশংসিত হচ্ছেন ‘ধুরন্ধর’ সিনেমায় ‘রহমান ডাকাত’ চরিত্রে অভিনয়ের জন্য। অন্যদিকে সানি দেওল রয়েছেন ‘বর্ডার ২’-এর সাফল্যের রেশে। দেশপ্রেমধর্মী গল্পে তার উপস্থিতি ফের দর্শকদের হলে টানতে সক্ষম হয়েছে। নেটফ্লিক্সের জন্য ‘ইক্কা’ যে একটি বড় বাজি, তা তাদের সাম্প্রতিক স্লেট প্রেজেন্টেশনেই স্পষ্ট। প্ল্যাটফর্মটি সিনেমাটিকে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ আসন্ন অরিজিনাল হিসেবে তুলে ধরেছে। শুটিং শেষ উপলক্ষে আয়োজিত র?্যাপ পার্টিতে পুরো টিমের উপস্থিতি প্রজেক্টটির গুরুত্বই আরও একবার ইঙ্গিত করে। সব মিলিয়ে, আইনের কাঠগড়ায় সানি দেওল বনাম অক্ষয় খান্নার এই দ্বন্দ্ব কতটা বিস্ফোরক হতে চলেছে, এখন সেটাই দর্শকদের সবচেয়ে বড় কৌতূহল।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174959') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142